Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

3 months ago

Madan-Mitra :মদনের বাড়িতে ইডি-র হানা, নিয়োগ দুর্নীতিতে চলছে তল্লাশি

Madan-Mitra
Madan-Mitra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুরসভায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডের তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা ও শহরতলির ছয় থেকে সাতটি জায়গায় তারা হানা দিয়েছে। ইডি-র একটি দল গিয়েছে কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বাড়িতেও। মদনের ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতে সকাল থেকে তল্লাশি চলছে।

মদনের বাড়ি ছাড়াও ইডি-র একটি দল গিয়েছে বেহালার দিকে। একাধিক পুরসভায় দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, কামারহাটি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ের খোঁজ নিতে মদনের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। মদন কোন বাড়িতে আছেন, তা এখনও স্পষ্ট নয়।

ইডি সূত্রে জানা গিয়েছে, পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে সম্পর্কিত সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তাঁরা। এ পর্যন্ত হওয়া তদন্তে জানা গেছে, কামারহাটি পুরসভা-সহ বিভিন্ন পুরসভায় অযোগ্য প্রার্থীদের নিয়োগের বিনিময়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মদন মিত্র নগদ অর্থ ও সোনা হিসেবে ঘুষ নিয়েছিলেন, এমনটাই অভিযোগ উঠেছে। ১২৫টিরও বেশি এই ধরনের বেআইনি নিয়োগের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

You might also like!