West Bengal

2 years ago

Baruipur:বেআইনি বাজি তৈরি রুখতে ড্রোনে নজরদারি বারুইপুরে

Drone surveillance in Baruipur to prevent illegal betting
Drone surveillance in Baruipur to prevent illegal betting

 

বারুইপুর, ১ সেপ্টেম্বর : দত্তপুকুর থেকে শিক্ষা নিয়ে বাজি বন্ধে যথেষ্ট তৎপর বারুইপুর থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হাড়াল বাজি তৈরির অন্যতম স্থান। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই প্রশাসনের নির্দেশে এই এলাকায় বাজি তৈরি বন্ধ রয়েছে। প্রশাসন বন্ধ করার নির্দেশ দিলেও প্রশাসনের নজর এড়িয়ে এখনও এলাকায় বাজি তৈরি হচ্ছে বলে সূত্রের খবর। আর সেই কারনেই এবার ড্রোন ক্যামেরা উড়িয়ে সেই বাজির খোঁজ চালালো বারুইপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে এই তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, এসডিপিও বারুইপুর অতিশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌম্যজিৎ রায়।

গত মঙ্গলবারও এই হাড়ালে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। উদ্ধার হয়েছিল প্রচুর বেআইনি শব্দবাজি। সেই ঘটনার পর শুক্রবার আবারও তল্লাশি অভিযান চালানো হল পুলিশের তরফে। এদিনও বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের তরফে এদিন ড্রোন ক্যামেরা উড়িয়ে তল্লাশির পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে সচেতন করা হয়। যাতে কোন ভাবেই কেউ বেআইনি বাজি তৈরির কাজ না করেন সেই বার্তা দেওয়া হয়। খালি চোখে যেখানে পুলিশের পক্ষে তল্লাশি করা সম্ভব নয়, সেখানে এই ড্রোনে ক্যামেরা উড়িয়ে তল্লাশি চালানো হয়।

পার্থ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, বারুইপুর পুলিশ জেলা বলেন, " আমরা চেষ্টা চালাচ্ছি যাতে এলাকায় কোন নিষিদ্ধ বাজি তৈরি না হয়। মানুষকে সচেতনও করেছি। ড্রোন উড়িয়ে একটু বেশি এলাকায় নজরদারি চালানো হয়, কোথাও কোন বেআইনি বাজি তৈরি হচ্ছে কিনা সেটা দেখার জন্য।"

You might also like!