Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Ram Mandir : গেরিয়া পোশাক পরে, জয় শ্রী রাম ধ্বনি দিয়ে তৃণমূল নেতারাও পা মেলালেন রামের শোভাযাত্রায়!

Trinamool in BJP march (Collected)
Trinamool in BJP march (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সংহতি মিছিলে’ হাঁটছেন। ঠিক সেই সময় মালদহে শয়ে শয়ে বিজেপি কর্মীদের সঙ্গে হাঁটলেন তৃণমূল কর্মীরাও।

মালদহর হরিশ্চন্দ্রপুরে এই দৃশ্য দেখে অবাক বহু মানুষ। তবে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির সভাপতি,সদস্য,পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূল নেতারা স্বেচ্ছায় উৎসাহের সঙ্গে পা মেলালেন রামের শোভাযাত্রায়। হরিশ্চন্দ্রপুর কিরনবালা বালিকা বিদ্যালয়ের পাশে শ্রীরামের মূর্তি পুজো দিয়ে শুরু হয় শোভাযাত্রা। হরিশ্চন্দ্রপুর পরিক্রমা করে সেই শোভাযাত্রা শেষ হয় গড়গড়ি পর্যন্ত। দুই জায়গাতেই ধুমধাম করে শ্রীরামের পুজো ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব ক্ষেত্রেই সক্রিয় ভাবে অংশ গ্রহণ করতে দেখা যায় তৃণমূল নেতা কর্মীদের।

অযোধ্যায় রামলালার বিরাজ করলেন। প্রাণপ্রতিষ্ঠা হল তার। আর তা নিয়ে মানুষের যে আবেগ তাকে অস্বীকার করা যায় না তা মেনে নিচ্ছেন তৃণমূল নেতা কর্মীরাও। কেউ বললেন, “আমরা হিন্দু। এখানে কোনও রাজনৈতিক ব্যাপার নেই। আমরা সকলে রাম ভক্ত। শ্রীরামকে সকলে ভালবাসি। রাজনীতির সঙ্গে আমাদের কোনও যোগ নেই। আর শ্রীরাম সকলের। উনি কোনও দলের নয়। আমরা আমাদের কাজ করব।” 

You might also like!