Breaking News
 
Agnimitra Paul | পুজোর আগে রাস্তার নয়া রূপ! রং করতে করের টাকা খরচ হচ্ছে না, দাবি অগ্নিমিত্রার Sabyasachi Dutta: পুজোর মুখে বড় স্বস্তি সব্যসাচীর! তোলাবাজি মামলায় অন্তর্বর্তী জামিন দিল হাই কোর্ট CM Suvendu Adhikari: পুজোর মরশুমে হঠাৎ দিল্লি যাত্রা শুভেন্দুর, স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে বিশেষ কর্মসূচি Mamata Banerjee's Rally: দুর্গাপুজোয় মিছিল ঘিরে নতুন বিতর্ক! মমতা-তৃণমূলকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর INDIA alliance: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলায় গলদ! ২২০ টাকা না মেটানোয় রাহুলদের আবেদন সংশোধনের নির্দেশ Rahul Gandhi Protest Controversy: রাহুলের পদযাত্রায় কর্নাটকের উপমুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগ, ভাইরাল ভিডিও নিয়ে সরব বিজেপি

 

West Bengal

4 months ago

Weather Outlook Bengal: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি চরমে, ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা

Heat Weather in Bengal
Heat Weather in Bengal

 

কলকাতা, ২০ মে : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হলেও অস্বস্তি চরমে! রোদের তেজ ও আর্দ্রতার অস্বস্তিতে দুর্বিষহ অবস্থা। আপাতত বৃষ্টি নিয়ে কোনও সুখবর নেই। আন্দামানে যে জলীয় বাষ্প বর্ষার সহায়ক হয়েছে, সেই জলীয় বাষ্পই এখন অস্বস্তি কয়েক গুণ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গে। তাপমাত্রা এখনও তেমন বেশি নয়। বেশির ভাগ জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তবে আর্দ্রতার কারণে হাঁসফাঁস অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে এই অস্বস্তি এখনই কাটছে না দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিন রাজ্যে তাপমাত্রার কোনও হেরফের হচ্ছে না। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি চলবে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়ায় কমলা সতর্কতা রয়েছে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে আবার গরমের জন্যও সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ায় শনিবার পর্যন্ত গরমের জন্য সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি।

You might also like!