Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Dilip Ghosh attacked Mamata Bandyopadhyay:রেলমন্ত্রী থাকাকালীন চুরির প্র্যাকটিস শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় : দিলীপ ঘোষ

Dilip Ghosh attacked Mamata Bandyopadhyay
Dilip Ghosh attacked Mamata Bandyopadhyay

 

কলকাতা, ৭ মে  : ফের বিস্ফোরক বিজেপির সর্ব সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, রেলমন্ত্রী থাকাকালীন চুরির প্র্যাকটিস শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের প্রেক্ষিতে রবিবার সকালে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। সঙ্গে তাঁর দাবি, বিজেপি অন্তত চুরিটা রুখতে পেরেছে।

শনিবার ‘নব জোয়ার’ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, তৃণমূলের যখন ৩৪টা আসন ছিল তখন বাংলার টাকা আটকানোর সাহস দেখাতে পারেনি কেন্দ্র। এক আধটা আসন কমে গেলে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। ক্ষতি হবে সাধারণ মানুষের। অভিষেকের এই মন্তব্যের প্রেক্ষিতে রবিবার সকালে দিলীপবাবু বলেন, ‘জানি না তখন থেকে চুরি শুরু করেছেন কিনা। আমার তো মনে হয় মমতা ব্যানার্জি যখন রেলের মন্ত্রী ছিলেন তখন থেকে চুরির প্র্যাকটিস শুরু হয়েছে‌। আজকে চুরিটাকে আপনারা সার্বজনীন করেছেন। বাঙালির মাথা নিচু করে দিয়েছেন। বাঙালি জাতি চোর এটা প্রতিপন্ন করেছেন। আপনারা এই লাভ হয়েছে। এক সময় ৩৬ টা এমপি ছিল সিপিএমের, কী করতে পেরেছে? আপনারা ৩৪ টা কী করতে পেরেছেন? আমরা কমপক্ষে চুরিটা আটকাতে পেরেছি’।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…