West Bengal

1 hour ago

Saokat Molla's Son Cafe: জীবনতলায় শওকতের ছেলের ক্যাফে ভাঙার কাজ শুরু

Demolition of Shawkat's son's café
Demolition of Shawkat's son's café

 

ক্যানিং, ২ জুলাই : দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালি এলাকায় শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন ‘অরণ্যের কূলে’ ক্যাফে ভাঙার কাজ শুরু করল প্রশাসন। জানা গিয়েছে, গত ২৯ জুন সংশ্লিষ্ট নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকপক্ষ সেই নির্দেশ কার্যকর না করায় প্রশাসন নিজেই ভাঙার অভিযান শুরু করেছে।

শওকত মোল্লার ছেলে ইমরানের বেআইনি ক্যাফেতে চলল বুলডোজার। মাতলা নদীর চর দখল করে বেআইনিভাবে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছিল। সব নথি খতিয়ে দেখে ক্যাফে ভাঙার নির্দেশ দেয় জেলা প্রশাসন। এবার প্রশাসনের তরফেই বুলজোজার চালিয়ে ক্যাফে ভাঙার কাজ শুরু হল। বৃহস্পতিবার ভোরেই ক্যাফের সামনে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। তারপরই শুরু হয় ক্যাফে ভাঙার কাজ।

You might also like!