Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Chandranath Rath: রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী চন্দ্রনাথ ভারতীয় বায়ুসেনায় যোগ দেন দেশসেবার টানেই

Suvendu Adhikari P.A Chandranath Rath
Suvendu Adhikari P.A Chandranath Rath

 

উত্তর ২৪ পরগনা, ৭ মে : ভোটের ফলাফলের উত্তাপের মাঝেই মধ্যমগ্রামে গুলি করে খুন করা হলো শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি-তে শুভেন্দুবাবু আসার প্রথম দিন থেকে তাঁর ছায়াসঙ্গী হয়ে উঠেছিলেন চন্দ্রনাথ। সম্পর্কটা দীর্ঘদিনের। শুভেন্দুবাবু যখন তৃণমূলে ছিলেন, তখনও চন্দ্রনাথ ছিলেন তাঁর সঙ্গী। সেই সময়ে তৃণমূলের হয়ে কাজ করতেন। ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২১-এ বিরোধী দলনেতা হন শুভেন্দু। তখন থেকেই শুভেন্দুর আপ্তসহায়ক হিসেবে কাজ করছেন চন্দ্রনাথ। তাঁর মা-ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন।

ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন। রহড়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছেন। ২০০০ সালে মাধ্যমিক দেন। নজরকাড়া রেজাল্টও করেছিলেন। চন্দ্রনাথকে যাঁরা চেনেন, তাঁরা বলেন, তাঁর মতো দেশভক্ত বিরল। দেশ সেবার টানেই ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। যদিও পূর্ণ সময়ের জন্য নয়, শর্ট টার্ম সার্ভিসে। অবসর নেওয়ার পরে শুভেন্দুবাবুর সঙ্গে কাজ শুরু করেন। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে মধ্যমগ্রামে গাড়ি ঘিরে ধরে পরপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। চন্দ্রনাথ রথ মারা যান। আর একজন গুলিবিদ্ধ অবস্থায় মধ্যমগ্রাম চৌমাথার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

You might also like!