Breaking News
 
Nabanna Helpline: দুর্নীতির বিরুদ্ধে নবান্নের হেল্পলাইনে অভিযোগের ঢল, প্রথম দিনেই অন্নপূর্ণা সহ ২ হাজার অভিযোগে সরগরম প্রশাসন Minar Mondal Arrested: বীরভূমে সিবিআই অভিযান, গ্রেফতার মিনার মণ্ডল, সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার TMC MLA: বিধায়কের বিরুদ্ধে বিদ্রোহ! ‘আমাদের ভোট ফিরিয়ে দিন’, তৃণমূল কর্মীদের বিস্ফোরক দাবি Suvendu Adhikari: বঞ্চনার ৩ বছরের অবসান! ৮০ হাজার স্কুলে ২৯৬ কোটির বরাদ্দ, ১ আগস্ট থেকে ইসকনের মিড ডে মিলে ডিমের ঘোষণা শুভেন্দুর Suvendu Adhikari: শুভেন্দু–গুরুং বৈঠকে নতুন বার্তা, পাহাড় সমস্যার সমাধানে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ইঙ্গিত Anti-paper leak bill Passed: প্রশ্নফাঁস রুখতে বড় পদক্ষেপ, বিরোধীদের ওয়াকআউটের মাঝেই লোকসভায় পাশ হল বিল

 

West Bengal

54 minutes ago

Minar Mondal Arrested: বীরভূমে সিবিআই অভিযান, গ্রেফতার মিনার মণ্ডল, সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার

Minar Mondal Arrested, Money Recovery
Minar Mondal Arrested, Money Recovery

 

মহম্মদবাজার, ৩০ জুলাই : বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল অঙ্কের নগদ অর্থ ও সোনা উদ্ধার করল সিবিআই। অভিযান শেষে গ্রেফতার করা হয়েছে মিনার মণ্ডলকে। উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা, যার মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার সকাল থেকেই মহম্মদবাজারের দেউচা এলাকায় অবস্থিত মিনারের বাড়ি ও তৎসংলগ্ন অঞ্চল নিরাপত্তা বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়। সিবিআই সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকা ও সোনা সুরক্ষার সাথে সিউড়িতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মিনারের আবাসনটি সিল করে দিয়েছে তদন্তকারী সংস্থা।

তবে এই ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করেছেন মিনারের স্ত্রী। তাঁর বক্তব্য, "প্রায় এক বছর আগে এই টাকা ও গয়না এখানে রেখে গিয়েছিলেন টুলু মণ্ডল। আলমারির চাবিও তাঁর কাছেই ছিল। আমাদের পরিবারের খরচ চলে পেনশনের টাকায়, তাই ভেতরের এই বিষয়ের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না।"

অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিয়ে জানান, তৃণমূল শাসনে এই ধরনের অবৈধ কারবার ফুলেফেঁপে উঠেছিল এবং সেই সময় স্থানীয় প্রশাসনও এদের মদত দিত। এখন সমস্ত সূত্র প্রকাশ্যে আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বাধ্য হয়ে পদক্ষেপ গ্রহণ করছে। পুরো বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত প্রক্রিয়ার গতি আরো বাড়িয়েছে।

You might also like!