Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Bikash Mishra get bail : কয়লা পাচারকাণ্ডে বিকাশ মিশ্রকে জামিন দিল সিবিআই আদালত

Bikash Mishra get  bail (File Picture)
Bikash Mishra get bail (File Picture)

 

আসানসোল, ১৬ মে : কয়লা পাচারকাণ্ডে শর্তসাপেক্ষে বিকাশ মিশ্রকে জামিন দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। কলকাতা হাই কোর্ট থেকে তিনি আগেই জামিন পেয়েছিলেন। সেই শর্তই বজায় রেখে তাঁকে জামিন দেওয়া হল।

কয়েক মাস আগে বিকাশকে কয়লা পাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বিকাশকে হেফাজতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা। তারা জানিয়েছিল, কয়েক দিনের জন্য বিকাশকে যদি হেফাজতে পাওয়া যায়, তবে কয়লা পাচারকাণ্ডের তদন্তে তাদের সুবিধা হবে। সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে গত ১০ এপ্রিল নির্দেশ দেয়, বিকাশকে চার দিনের জন্য সিবিআইয়ের হেফাজতে থাকতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল আদালত। মঙ্গলবার সেই হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে আদালতে তোলা হয়। সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিন মঞ্জুর করেন।

গত ১২ মে আসানসোলের সিবিআই আদালত বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল। হেফাজতের মেয়াদ শেষে তাঁকে মঙ্গলবার আদালতে তোলা হয়। জামিন মঞ্জুর করেন বিচারক।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…