West Bengal

3 years ago

Bhangar: ভাঙড় ফের অশান্ত! এবার মদের আসরে যুবককে কুপিয়ে খুন, অভিযুক্ত পলাতক

A young man was hacked to death at a drinking party in Bhangar (Symbolic Picture)
A young man was hacked to death at a drinking party in Bhangar (Symbolic Picture)

 

ভাঙড়, ২৬ জুন : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ফের অশান্ত! এবার ভাঙড়ে মদের আসরে খুন হলেন এক যুবক। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। রবিবার গভীর রাতে ভাঙড় থানা এলাকার অন্তর্গত গড়ান বেরিয়া এলাকায় ঘটেছে ঘটনাটি। মৃতের নাম অজয় পাল (৩২)। অজয় পেশায় এক জন প্রতিমাশিল্পী। খুন করার পর অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে। পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে অজয় তাঁর বন্ধু রাজু শেখের সঙ্গে মদ্যপান করতে বসেছিলেন। দুই বন্ধুর মদের আসরেই হঠাৎ বচসা শুরু হয়। দুই পক্ষের মধ্যে অশান্তি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় মদের আসরে রাজু একটি ধারালো অস্ত্র দিয়ে অজয়ের গলা কেটে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাঙড় থানার পুলিশ। তবে অজয়কে খুন করার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত রাজু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজয় এবং রাজু দু’জনেই একই এলাকার বাসিন্দা।

You might also like!