West Bengal

2 years ago

Tarkeshwar News: সাঁকোর বদলে পাকা সেতু! চোখে জল গ্রামবাসীদের

Bridge instead of rope! Tears in the eyes of the villagers
Bridge instead of rope! Tears in the eyes of the villagers

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামে বাস করতেন গ্রামেরই বছর ছয়েকের মেয়ে মনসা মাইতি। সাঁকো থেকে পড়ে বছর চল্লিশ আগে মৃত্যু হয়েছিল তাঁর। তারপর থেকেই সেই অঞ্চলে খালের উপর সেতুর দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। 

অবশেষে সুদিনের মুখ দেখতে চলেছেন গ্রামবাসীরা। সাঁকোর বদলে তাঁরা পেলেন পাকা সেতু। মঙ্গলবার সেতুর উদ্বোধনের সময় চোখের জল ধরে রাখতে পারলেন না মনসা মাইতির মা অলোকা মাইতি। সেতু দেখে একে অপরকে মিষ্টি খাওয়ালেন গ্রামবাসীরা। আনন্দে গ্রামবাসীর অনেকের চোখেই তখন জল। মনসার নামেই এই সেতুর নামকরণ হবে বলে আশ্বাস দেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়।

রাজ্যে ভাঙা সাঁকো পেরোতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অনেকেই। প্রায়ই কোথাও না কোথাও বড়-ছোট দুর্ঘটনার খবর মেলে। সেই সময় এই সাঁকো ভেঙে সেতু তৈরি হওয়ায় খুশি গ্রামবাসী। এ দিন সেতু উদ্বোধনের পরেই ডুকরে কেঁদে উঠলেন মনসা মাইতির মা অলোকা মাইতি। চোখ ভর্তি জল নিয়ে তিনি বলেন, 'আমার মেয়ে আজ থাকলে সংসার সামলাত বোধ হয়। ১৯৮৪ সালে আমরা শশা চাষ করেছিলাম। মেয়েকে জমিতে পাঠানো হয়েছিল। যাওয়ার সময় সাঁকো থেকে সে খালে পড়ে যায়। আমার মতো যেন আর যেন কারও কোল খালি না হয়। বিধায়ক জানান আমার মেয়ের নামেই সেতুর নাম রাখা হবে।'

You might also like!