West Bengal

2 years ago

Bomb Explosion in Kaliachak :কালিয়াচকে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

Bomb Explosion in Kaliachak
Bomb Explosion in Kaliachak

 

মালদা, ১২ সেপ্টেম্বর  : বোমা বিস্ফোরণে কেঁপে উঠল মালদার কালিয়াচক থানা এলাকার বীরনগর ২নং গ্রাম পঞ্চায়েতের বেগুনটোলা গ্রাম। সোমবার রাত প্রায় তিনটে নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় সোয়া তিনটা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মঙ্গলবার সকালে স্থানীয় গ্রামবাসীরা মাঠের দিকে কাজ করতে এলে একটি বেগুনের জমিতে তারা দেখতে পান তিনটি বস্তা পড়ে রয়েছে এবং তার সাথে ওই এলাকা জুড়ে ছোপছোপ রক্ত পড়ে রয়েছে। তাঁদের সন্দেহ হ‌ওয়ায় স্থানীয়রা খবর দেন কালিয়াচক থানার পুলিশকে। ইতিমধ্যেই কালিয়াচক থানার পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামবাসীদের অভিযোগ, কেউ বা কারা এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে বোমা মজুত করছিল। তখনই আচমকায় বোমা বাধার সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলে আহত হয় তারা। যদিও এখনও পর্যন্ত কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে পারা যায়নি। ঘটনায় আহতদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও কিন্তু স্পষ্ট করে জানা যায়নি। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ।


You might also like!