Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

1 month ago

TMC-BJP Clash: খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান, অভিযুক্ত তৃণমূল

BJP Deputy Chief Attacked in Khanakul
BJP Deputy Chief Attacked in Khanakul

 

আরামবাগ, ১৬ এপ্রিল : বুধবার রাতে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন খানাকুলের চিংড়া পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান সুরজিৎ সর্দার। বেধড়ক মারধর করা হয় তাকে। ঘটনার পর আক্রান্ত ওই বিজেপি কর্মীকে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ তৃণমূলের দিকে। ঘটনার জেরে পথে নেমে আন্দোলনের ডাক দিয়েছেন খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। বিজেপির দাবি, খানাকুলের চব্বিশপুর বাজার থেকে বাড়ির জন্য ওষুধ কিনে ফেরার পথে তৃণমূল নেতা বিভাস মালিক, প্রভুনাথ পোড়েল সহ একাধিক তৃণমূল নেতা রাস্তায় পেয়ে ওই বিজেপি নেতাকে বেধড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে খানাকুল হাসপাতালে যান খানাকুলের বিজেপি প্রার্থী তথা খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় খানাকুলে সভা করে বিরোধীদের শায়েস্তা করার উস্কানি দেওয়ার পর থেকেই খানাকুলে অশান্তি ছড়াচ্ছে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে রাতেই থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

You might also like!