Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Mamata Banerjee : মমতার বাড়িতে সিআইডি অভিযান বিতর্কে, তল্লাশির বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে সিআইডির তল্লাশি ঘিরে বিষয়টি এবার পৌঁছল কলকাতা হাই কোর্টে। সাক্ষীর অনুপস্থিতিতে তল্লাশি এবং দলের নথি বেআইনিভাবে স্ক্যান করার অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী কিশোর দত্ত। এদিকে সই জালিয়াতি মামলায় আইনি সুরক্ষা চেয়ে ফের হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদনের শুনানি আগামীকাল হওয়ার কথা।

সই জালিয়াতি মামলার তদন্তে মঙ্গলবার বিকেলে কালীঘাটের ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের কেন্দ্রীয় পার্টি অফিসে পৌঁছায় সিআইডির একটি দল। সার্চ ওয়ারেন্ট নিয়ে আসা তদন্তকারীদের সঙ্গে কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা শুভাশিষ চক্রবর্তীর বচসা হয় বলে জানা গিয়েছে। তিনি প্রথমে তল্লাশির অনুমতি দিতে অস্বীকার করেন। তবে দীর্ঘ টানাপোড়েনের পর সিআইডি আধিকারিকরা কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীরও কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

তল্লাশি কাণ্ডের জল গড়াল কলকাতা হাই কোর্টে। তৃণমূলের সেন্ট্রাল কার্যালয়ে তল্লাশিতে অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয়েছে।  আইনজীবী অভিযোগ করেছেন, ওয়ারেন্ট ছাড়া দলীয় কার্যালয় তল্লাশি করা হয়েছে। তল্লাশির সময় কোনও সাক্ষী ছিলেন না সেই সুযোগে বেআইনিভাবে দলের নথি স্ক্যান করে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল তল্লাশির আগে বাদানুবাদের সময় সিআইডি আধিকারিকরা সাফ জানিয়েছিলেন, তাঁদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে। তল্লাশি শেষ কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলেও জানিয়েছিলেন তাঁরা।

You might also like!