Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 weeks ago

West Bengal Election 2026: নবদ্বীপে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে শরবত বিতরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Distribution of sherbet within 100 meters of a polling station in Nabadwip
Distribution of sherbet within 100 meters of a polling station in Nabadwip

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটকেন্দ্রের বাইরে শরবত বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ার নবদ্বীপ বিধানসভার ৫৩ নম্বর বুথে। বিজেপির অভিযোগ, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে শরবত বিতরণ করছিল তৃণমূলের লোকজন। একটি ট্রলি রিক্সায় তিনটি ড্রামে করে নিয়ে আসা হয় শরবত। বিজেপি কর্মীরা তেড়ে গেলে শরবতের গাড়ি ফেলে পালিয়ে যায় তারা। বিজেপি কর্মীরা গিয়ে সেই শরবত নর্দমায় ফেলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়।বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচন কমিশনের বিধি-নিষেধ ভঙ্গ করে ভোটকেন্দ্রের ১০০ মিটারের ভেতরে ঢুকে বড় বড় ড্রামে করে শরবত মজুত করে তৃণমূলের কর্মীরা। এই শরবত খাইয়ে ভোটারদের প্রবাহিত করার চেষ্টা করছিল তৃণমূল, তাই বিজেপি কর্মীরা বাধা দেয়।অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ভোটকেন্দ্রের ১০০ মিটারের বাইরে মানুষের তৃষ্ণা মেটাতে শরবত বিলি করা হয়। বিজেপি ইচ্ছাকৃতভাবে তাদের শরবত ফেলে দেয়।

You might also like!