West Bengal

2 years ago

Purulia: সোনার দোকানের পর ব্যাঙ্কে, পুরুলিয়ায় ফের ডাকাতির চেষ্টা, এলার্ম বাজায় রক্ষা

bank robbery
bank robbery

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোনার দোকানে ডাকাতির আতঙ্কের রেস কাটতে না কাটতেই  এবার ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা। তবে শেষপর্যন্ত ব্যাঙ্ক থেকে কোনও সামগ্রী ডাকাতি করতেই পারল না দুষ্কৃতীরা। ব্যাঙ্কের ভেতর থাকা অ্যালার্ম বেজে ওঠায় এবং পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসায় চম্পট দিল ডাকাতরা। শনিবার রাতের এই ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ার হুড়ায়। প্রশ্ন উঠতে শুরু করেছে মানুষের বাড়ির নিরাপত্তা নিয়ে।

জানা গিয়েছে, শনিবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ পুরুলিয়ার হুড়া বাজারে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যালার্ম বেজে উঠে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ জড়ো হন সেখানে। চলে আসে পুলিশ। এর মধ্যেই চম্পট দেয় ডাকাত দল। স্থানীয়রা মতে একটি সাদা বোলেরো গাড়িতে করে সাত থেকে আট জনের ডাকাত দল এসেছিল। ব্যাঙ্কেই দুটি ব্যাগ ফেলে পালিয়েছে তারা। পুলিশ ব্যাঙ্কের ভিতরে গিয়ে তল্লাশি চালিয়ে কাউকে পায়নি। তবে সিসিটিভি ফুটেজে এক জনের ছবি পাওয়া গিয়েছে। মাত্র কয়েক দিন আগে পুরুলিয়া শহরের একটি স্বর্ণ বিপণিতে বিরাট ডাকাতি হয়। এরপর আবার ব্যাঙ্কে ডাকাতির চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলে এক বাসিন্দা বলেন, কয়েকদিন আগেই একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। এবার পুলিশের তৎপরতায় ব্যাঙ্কে ডাকাতি আটকানো গিয়েছে। জেলা পুলিশের তরফে এই নিয়ে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

You might also like!