Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

West Bengal Election 2026:: ফলতার পরে সাতগাছিয়া, ফের ভোটারদের উপরে লাঠিচার্জের অভিযোগ, আহত শিশু

After Falta, Now Satgachia: Fresh Allegations of Lathi-Charge on Voters; Child Injured
After Falta, Now Satgachia: Fresh Allegations of Lathi-Charge on Voters; Child Injured

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফলতার পরে এ বার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র। বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের ১১৬ নম্বর বুথে সাধারণ ভোটারদের উপরে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। লাঠিচার্জের কারণে এক তিন বছরের শিশুও আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। যদিও এই অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে লেখা হয়েছে, ‘এরা নাকি শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করবে? সাতগাছিয়ায় একটা বাচ্চাকেও মারতে ছাড়ছে না কেন্দ্রীয় বাহিনী। তাকে পিঠে, মুখে আঘাত করা হয়েছে। এই নারকীয়তা অত্যাচারের যোগ্য জবাব দেবে বাংলা।’

You might also like!