West Bengal

2 years ago

Road Accident at Maynaguri : ময়নাগুড়ি : গাড়ি চালানো শিখতে গিয়ে শিশুকে পিষে দিল যুবক, বিক্ষোভ এলাকায়

Road Accident (Symbolic Picture)
Road Accident (Symbolic Picture)

 

ময়নাগুড়ি, ১০ সেপ্টেম্বর : গাড়ি চালানো শিখতে গিয়ে শিশুকে পিষে দিল এক যুবক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়া এলাকায়। প্রতিবাদে গাড়িতে আগুন। পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার। উত্তপ্ত জলপাইগুড়ির ময়নাগুড়ির দেবীনগর পাড়া এলাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জানা গিয়েছে, মৃত শিশুটির নাম শুভজিৎ রায় (৯)। তার পরিবারের লোকেরা দেবীনগর পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। এদিন সকালে সাইকেল নিয়ে বাড়ির পাশের একটি দোকানে গিয়েছিল শুভজিৎ। সেই সময় ময়নাগুড়ি বেসিকস্কুল ময়দানে গাড়ি চালানো শিখছিলেন অমিতাভ ঘোষ নামে এক যুবক। হঠাৎই গাড়িতে নিয়ন্ত্রণ হাড়িয়ে ওই শিশুটিকে ধাক্কা মারে অমিতাভ। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে এলাকার বাসিন্দারা আগুন ধরিয়ে দেয় দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর অনেক দেরি করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রতিবাদে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান৷ ঘাতক গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ময়নাগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আপাতত পলাতক অভিযুক্তর খোঁজ চলছে বলে জানান ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস।

You might also like!