Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Baruipur:বারুইপুরে খালপাড়ে উদ্ধার মহিলার পচাগলা দেহ, ছড়ালো চাঞ্চল্য

A woman's rotting body was found in a canal in Baruipur
A woman's rotting body was found in a canal in Baruipur

 

বারুইপুর, ৯ জুলাই  : দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানা এলাকার বেগমপুরে খালপাড়ে জঙ্গলের মধ্যে এক মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। তারাই বারুইপুর থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। কীভাবে মৃত্যু হল ওই মহিলার, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা কাজে যাচ্ছিলেন। তারাই খালের পাশের জঙ্গল থেকে পচা গন্ধ পান। সঙ্গে সঙ্গেই তারা স্থানীয় পঞ্চায়েত সদস্যাকে বিষয়টি জানান। বাইরে থেকে নিয়ে এসে এই নির্জন এলাকায় দেহ ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দেহের বেশীরভাগ অংশ পচে যাওয়ায়, তা শনাক্তকরণেও সমস্যা হচ্ছে।

You might also like!