West Bengal

3 years ago

Online Frud Case : অনলাইনে অভিনব প্রতারণা! সোনারপুরের ব্যক্তির অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় এক লক্ষ টাকা

Online Frud Cas
Online Frud Cas

 

সোনারপুর, ৩ এপ্রিল : অভিনব অনলাইন প্রতারণার শিকার হলেন রাজপুর-সোনারপুর পুরসভার ইলেকট্রিক ডিপার্টমেন্টের এক কর্মী৷ তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় এক লক্ষ টাকা৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ সোনারপুর থানা এলাকার কোদালিয়ার বাসিন্দা কার্তিক দাস৷ অনলাইন সাইটে তাঁর একটি গাছ পছন্দ হয়৷ সেই গাছটি বুক করেন তিনি৷ পদ্ধতি মেনে গাছের দামও অনলাইনেই পেমেন্ট করেন৷

দু'দিনের মধ্যে সেই গাছ ডেলিভারি দেওয়ার কথা ছিল৷ কিন্তু তা দেওয়া হয়নি৷ বিষয়টি নিয়ে কনজুমার ফোরামে অভিযোগ জানাবেন বলে মনস্থির করেন৷ সেই মত অনলাইন থেকে কনজুমার ফোরামের নম্বর নিয়ে অভিযোগ জানান৷ অভিযোগ জানানোর জন্য তার কাছ থেকে ২ টাকা চাওয়া হয়৷ তিনি তা দিয়েও দেন৷ তারপরেই তার অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার ৯৯৯ টাকা কেটে নেওয়া হয়৷ প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷

You might also like!