West Bengal

2 years ago

Balurghat Drug Smuggling :বাংলাদেশে পাচারের আগে বালুরঘাটে প্রচুর নেশার সামগ্রী বাজেয়াপ্ত

Balurghat Drug Smuggling:
Balurghat Drug Smuggling:

 

বালুরঘাট  : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বাংলাদেশে পাচারের আগে প্রচুর নেশার সামগ্রী বাজেয়াপ্ত করল ।  ৪৪ বছরের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া মাঝিগ্রামে।

ধৃতের কাছ থেকে ২২০ বোতল ইয়াবা ট্যাবলেট, ২৯ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ এবং ৪০০টি অবৈধ ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ওই মহিলাকে আটক করেন বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। পরে ওই মহিলাকে বালুরঘাট পুলিশের হাতে তুলে দেন তাঁরা। নেশার সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। নেশার সামগ্রী বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।


You might also like!