Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

3 months ago

Jan Kalyan Shivir : এক জায়গাতেই ৫৫ পরিষেবা, নন্দীগ্রামে জনকল্যাণ শিবির উদ্বোধন করলেন শুভেন্দু

Suvendu Adhikari....
Suvendu Adhikari....

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে সোমবার থেকে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’ কর্মসূচি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম রাজ্যের প্রতিটি ব্লকে একযোগে আয়োজিত হতে চলেছে এই বিশেষ উদ্যোগ। টানা তিন দিন—সোমবার, মঙ্গলবার ও বুধবার—চলবে শিবিরগুলি।কর্মসূচির সূচনায় সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে একটি জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত শিবিরগুলিতে অংশ নেবেন মন্ত্রী ও বিধায়করাও। প্রশাসনিক সূত্রে খবর, প্রায় ৫৫ ধরনের সরকারি পরিষেবা এক ছাদের তলায় পাওয়া যাবে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনা এবং আয়ুষ্মান ভারত-এর আবেদন প্রক্রিয়া নিয়ে মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার সুযোগও থাকবে এই শিবিরগুলিতে।

তিন দিনের এই বিশেষ কর্মসূচিতে এক ছাতার তলায় মিলবে সরকারি সমস্ত সুযোগ-সুবিধা। রাজ্য ও কেন্দ্র, উভয় সরকারের চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করবেন আধিকারিকরা। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষান যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার কার্ড বা অন্যান্য নথিতে ভুল থাকলে তা ঠিক করার ব্যবস্থা থাকবে এই শিবিরে। কোনও সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে, সরাসরি ক্যাম্পে এসে অভিযোগ জানানো যাবে।রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রশাসনকে একেবারে সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই তিন দিনের ‘মেগা ড্রাইভ’। তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতায় যেন কোনও যোগ্য মানুষ সরকারি অনুদান থেকে বঞ্চিত না হন, তার জন্য জেলা প্রশাসনগুলোকে কোমর বেঁধে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!