West Bengal

1 hour ago

Howrah Station Platform: অনায়াসে দাঁড়াবে ২৬ বগির ট্রেন, হাওড়া স্টেশনে চালু ২৪ নম্বর প্ল্যাটফর্ম

Howrah Station New 24 no Platform
Howrah Station New 24 no Platform

 

হাওড়া, ২৭ জুলাই : যাত্রী পরিষেবা আরও উন্নত করতে এবং ট্রেন পরিচালনার চাপ কমাতে হাওড়া স্টেশনে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। সোমবার থেকে যাত্রীদের জন্য এই প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছে। এতদিন হাওড়া স্টেশনে সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর প্ল্যাটফর্মটি। কিন্তু তা যথেষ্ট ছিল না। তাই নতুন করে ২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেয় রেল। এটাই বর্তমানে হাওড়া স্টেশনের সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম। এর দৈর্ঘ্য প্রায় ৬৩৫ মিটার। রেল সূত্রের খবর, প্রায় ২৬ বগির ট্রেন অনায়াসে দাঁড়াবে এই নতুন প্ল্যাটফর্মে।

হাওড়া ডিভিশন সূত্রে খবর, দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনার জন্য ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। ১৬ নম্বর প্ল্যাটফর্মেও কাজ চলছে। এছাড়াও হাওড়া স্টেশনে বসানো হচ্ছে ‘রুট রিলে ইন্টারলকিং’ ব্যবস্থা, যা ট্রেন চলাচলকে আরও নিরাপদ করবে।

You might also like!