Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bike accident: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, গুরুতর জখম আরও ২

Two bikes collide head on
Two bikes collide head on

 

হুগলি, ১৫ সেপ্টেম্বর  : বৃহস্পতিবার রাতে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের। গুরুতর জখম আরও ২ জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বৈচিতে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ হুগলির বৈচির সাহানিপাড়ার বাসিন্দা দেবব্রত শর্মা ও তাঁর স্ত্রী অর্পিতা মোটর বাইকে বাড়ি থেকে বের হন। পাড়ার রাস্তা থেকে বেরিয়ে জিটি রোডে ওঠে তাঁরা। সেই সময় পাণ্ডুয়া থেকে বৈচির দিকে যাচ্ছিলেন শেখ হায়দার ও প্রদীপ স্বর্ণকার নামে দুজন। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে দুটি বাইকের। ঘটনাস্থলে শেখ হায়দারের মৃত্যু হয়।

স্থানীয়রা পুলিশের সহযোগিতায় বাকি তিনজনকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দেবব্রত শর্মাকে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসকরা। অর্পিতা শর্মা ও প্রদীপ স্বর্ণকারের আঘাত গুরুতর হওয়ায় দুজনকেই চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে ঘটল দুর্ঘটনা, নেপথ্যে বাইকের যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।


You might also like!