Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Tripura

11 months ago

FM Pranjit Singha Roy: ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের কাজ চলছে,অর্থমন্ত্রী

FM Pranjit Singha Roy
FM Pranjit Singha Roy

 

আগরতলা, ১৯ এপ্রিল  : ত্রিপুরা সরকারের সবগুলি দপ্তরের শূন্য পদ পূরণের প্রক্রিয়া জারি রয়েছে। শনিবার অর্থ দপ্তরের অধীন ক্ষুদ্র সঞ্চয় বিভাগ সহ অন্যান্য বিভাগে এগারো জনকে চাকরির অফার বিলি অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের কাজ চলছে। বিভিন্ন মহল থেকে শূন্য পদ পূরণে বিলম্ব হচ্ছে বলে প্রচারে আনা হয়। অর্থমন্ত্রী বলেন, শূন্য পদ পূরণে দেরি হচ্ছে, তার কারণ একটাই, সরকার স্বচ্ছতা বজায় রেখে চাকরি প্রদান করছে। নিয়ম-নীতি মেনে সিস্টেমের মধ্যে থেকে চাকরি দিতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান তিনি। অর্থমন্ত্রী আরো জানান, অর্থ দপ্তরের বিভিন্ন বিভাগের মত ক্ষুদ্র সঞ্চয় বিভাগের কাজও খুবই গুরুত্বপূর্ণ। নতুন চাকরিপ্রাপকরা সঠিকভাবে এই কাজ সম্পাদন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানের ক্ষুদ্র সঞ্চয় বিভাগের কাজকর্মের লক্ষ্যমাত্রা এবং সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়।


You might also like!