Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Kalingpong are two villages - Daragaon and Ramdhura:গরমে পাহাড়ের শান্ত গ্রামে ৩/৪ দিন - মন প্রসন্ন হয়ে যাবে

travel0
travel0

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিন দুই আগে আমরা কালিংপং এর অদূরেই দুটি গ্রাম - দারাগাঁও ও রামধুরা ভ্রমণের কথা বলেছি। আজকে তারই পাশাপাশি আরো দুটো অনন্য গরমের কথা জনাবো। এখনো ততটা ভিড় হয় নি। এক অর্থে অফবিট কালিংপং বলা যেতে পারে।

  ১) সিলারি গাঁও - কালিম্পং-এর ছোট পাহাড়ি গ্রাম সিলারি গাঁও (Sillery Gaon)। এই গ্রামের মুল আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘার মনমুগ্ধকর দৃশ্য। হোটেল থেকেই দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। জলপাইগুড়ি থেকে গাড়ি নিলে পেডং পেরিয়েই সিলারি গাঁও। এখানকার শান্ত স্নিগ্ধ কোলাহল মুক্ত পরিবেশ , সবুজ গাছ-গাছালী দ্বারা ঘেরা উচু উচু পাহাড় , পাখিদের ডাক আকৃষ্ট করে তুলবে আপনাকে। দেখতে পারবেন ৩০০ বছরের পুরনো বৌদ্ধ মনেস্ট্রি। তাতে বৌদ্ধ তান্ত্রিকদের আঁকা ছবি।

২) ছাওয়াফেলি - চারপাশে চা-বাগানের অপরূপ সবুজ বিস্তার। চা-বাগানের কিছুটা দূর দিয়ে বয়ে যাচ্ছে অপরূপা কুর্তি নদী। তার পিছনে নীল পাহাড়। এ জায়গার নাম হল ছাওয়াফেলি!গাছের ছায়া পড়ে চা-বাগানে, আর মেঘের ছায়া নদীতে। এখানে খুব ভোরে আর বিকেলের দিকে ঝাঁকে ঝাঁকে ময়ূর, ময়ূরী আসে। চা গাছের ঝোপে এদের বাসা। ঘণ্টা দুই থাকলেই অনেক কিছু পাওয়া যাবে। তবে হ্যাঁ, এখানে দিনের বেলাতেও হাতির দর্শন পাওয়া যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে আসতে হলে আপনাকে নিউমাল জংশনে নামতে হবে।

  যাওয়া - এই দুটো গ্রামেই নিউ জলপাইগুড়ি থেকে ভাড়া গাড়িতে স্বচ্ছন্দে আসা যায়। তাছাড়া কালিংপং থেকেও গাড়ি নিয়ে আসতে পারেন। তবে নিউ মাল জংশন থেকে ছাওয়াফেলি আসার সুবিধা বেশি

  থাকা - এ বছর ওই দুই গ্রামে অনেক হোমস্টে হয়েছে। গিয়ে পছন্দ মতো একটাতে উঠে পড়ুন। মন ভোলানো আনন্দ নিয়ে ফিরবেন।




You might also like!