Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

'Kolakham' village near Kalingpong :কালিংপং-এর অদূরেই রূপের ডালি নিয়ে বসে আছে 'কোলাখাম' গ্রাম

'Kolakham' village near Kalingpong
'Kolakham' village near Kalingpong

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে এক টুকরো শান্তির জন্য আমরা যাই পাহাড়ে। কিন্তু ইদানিং পাহাড়ের অফবিট জায়গার প্রতি প্রকৃতিপ্রেমী মানুষের ঝোঁক বেশি। সেই কারণেই আজকের 'ভ্রমণসাথী'র নিবেদন 'কোলাখাম' গ্রাম।

কোলাখাম ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। খুব বেশি বাড়ি ঘর নেই। তার মধ্যেই রয়েছে ছোট ছোট হোমস্টে। যেকোনও একটা বুক করে চলে আসুন। কোলাখাম থেকে একদিকে যেমন দেখা যায় সিকিম, সেরকমই দেখা যায় কালিম্পংকেও। সিকিমের একমাত্র বিমানবন্দরও দেখা যায় এই কোলাখাম থেকে। চারিদিকে অসংখ্য ফুলগাছ। এখানে থাকলে মেঘেদের সঙ্গে পাহাড়ের খেলা দেখা যায়।

কোলাখামের রাতের সৌন্দর্য দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। সূরে সিকিমকে দেখে মনে হয় একটা গয়নার বাক্স। তারমধ্যে হিরে মনি মানিক্য চক চক করছে। ধীরে ধীরে সূর্যের আলো কীভাবে পাহাড়ে পড়ছে ঘরের মধ্যে বসেই দেখা যায়। এত সুন্দর সুন্দর ফুল দেখা যায় এখানে যে মুগ্ধ হয়ে যাবেন। এখানে রডোডেনড্র ফুলও দেখা যায়। তার জন্য অবশ্য এই সময়টা সবচেয়ে ভাল। এমন অপূর্ব নিসর্গ আপনি আর পাবেন না।

  এই গ্রাম হলো প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ। এমন  দৃশ্য সারা জীবন মানুষ ভুলতে  পারবে না। কোলাখাম যেহেতু নেওড়া ভ্যালি ন্যশনাল পার্কের মধ্যে পড়ে। তাই এখানে জঙ্গলের অ্যাডভেঞ্চার করা যায়। আবার কপাল ভাল থাকলে রেড পান্ডার দর্শনও মিলতে পারে। কোলাখামের আরেকটি আকর্ষণ হল ছাঙ্গি ফলস। অদ্ভুত সুন্দর সেই ফলস। ছাঙ্গি ফলসে যাওয়ার পথটাই নতুন একটা অ্যাডভেঞ্চার বললে ভুল হবে না। অনেকেই জানেন কিন্তু যাননি কখনও। কালিম্পংয়ের কাছেই যে এমন একটি মনোরম জায়গা থাকতে পারে তা হয়তো আগে কেউ আন্দাজ করে উঠতে পারেননি। লাভা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে কোলাখাম। অদ্ভুত সুন্দর তার প্রকৃতিক শোভা। কাঞ্জনজঙ্ঘা তো বটেই তার সঙ্গে হিমালয়ের ছোট ছোট বরফের পাহাড়ও এখান থেকে অনায়াসে দেখা যায়।

 যাওয়া - প্রথমে আপনাকে যেতে হবে এনজিপি বা কালিংপং।তারপর অদূরেই আপনার ডেস্টিনেশন। একটা গাড়ি ভাড়া করে অল্প সময়ে পৌঁছ যাবেন কোলাখাম।

  থাকা - প্রচুর হোমস্টে আছে আপনাকে স্বাগত জানানোর জন্য।

You might also like!