Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Technology

2 years ago

Whatsapp New Feature:গোপন চ্যাট জানতে পারবে না কেউ, নয়া ফিচার আনছে Whatsapp

Whatsapp New Feature
Whatsapp New Feature

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আরও একটি নয়া ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্য়াপ। এবার থেকে গোপন চ্যাট লুকিয়ে রাখতে পারবেন হোয়াটসঅ্য়াপে। আপনার ফোন অন্য কারোর হাতে গেলেও সেই গোপন কথপোকথন টের পাবে না কেউ। তবে এই বিষয়টি এখন শুধুমাত্র বিটা ভার্সনে লঞ্চ করেছে।

নতুন এই ফিচারের মাধ্যমে যে কোনও চ্যাট লুকিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। তারজন্য বিশেষ কোনও অ্য়াপের প্রয়োজন নেই। চ্যাট লুকিয়ে রাখার জন্য একটি কাস্টম পাসওয়ার্ড সেট করে দেবে হোয়াটসঅ্য়াপ। এবং সেই সঙ্গে সাধারণ চ্যাট লিস্টে ওই চ্যাটটি আর দেখা যাবে না। তারপর ফের সেই চ্যাট খুঁজে পাওয়ার জন্য বিশেষ সার্চ অপশনে ওই পাসওয়ার্ড দিতে হবে। তবেই মিলবে লুকানো কথাবার্তা।

Whasatpp ইতিমধ্যে একাধিক ফিচার যোগ করেছে। তারমধ্যে চ্যাট সুরক্ষিত রাখার জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা যাবে। তেমনই তার সঙ্গে ফেস আনলক এবং PIN দেওয়ার সুবিধাও চালু করা হয়েছে।

You might also like!