Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

Technology

2 years ago

Yamaha Nmax Turbo: টার্বো ইঞ্জিনের সঙ্গে নতুন ইয়ামাহার নতুন স্কুটার, এমন ফিচার প্রথম

Yamaha Nmax Turbo
Yamaha Nmax Turbo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টু-হুলারের প্রতিযোগিতায় কিছুটা থমকে গিয়েছে Yamaha। সম্প্রতি যদিও ইন্দোনেশিয়ার বাজারে NMAX নতুন maxi scooter লঞ্চ করেছে Yamaha। ২০১৫ সালে এই স্কুটার প্রথম লঞ্চ করে সংস্থা। সেই সময় বিক্রিতে একেবারে ঝড় তুলে দিয়েছিল।

Yamaha Nmax Turbo আত্মপ্রকাশ করল

৫০তম বার্ষিকী উপলক্ষে ইন্দোনেশিয়ার বাজারে উন্মোচিত হয়েছে Yamaha Nmax Turbo। মডেলটির নামের সাথে ‘টার্বো’ শব্দটি যোগ করার যথার্থ কারণ রয়েছে। Nmax-এ দেওয়া হয়েছে মডিফায়েড Yamaha Electric CVT বা YECVT গিয়ারবক্স। স্পোর্ট, টুরিং এবং টার্বো রাইডিং মোড সমেত এসেছে এটি। এতে রাইডিংয়ের অভিজ্ঞতা ভালো পাওয়া যাবে। মডেলটিতে YECVT-এর মাধ্যমে ইলেকট্রিক বুস্ট সরবরাহ হবে। এমন ফিচার সংস্থার স্কুটারে প্রথম।

Yamaha Nmax Turbo-তে স্ট্যান্ডার্ড মডেলের মতো ১৫৫ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন বর্তমান। এটি থেকে উৎপন্ন হবে সর্বোচ্চ ১৫ বিএইচপি ক্ষমতা এবং ১৪ এনএম টর্ক। গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল টিএফটি ডিসপ্লে এবং স্লিক এলইডি লাইটিং। দুঃখের বিষয়, ‘টার্বোচার্জড’ প্রযুক্তির স্বাদ পেতে ইয়ামাহার ভারতীয় অনুরাগীদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

এর আগে সংস্থার প্রথম ম্যাক্সি স্কুটার হিসাবে ভারতে Aerox 155 লঞ্চ হয়েছিল। কিন্তু বিক্রি কম হওয়ার কারণে সেভাবে সাফল্য অর্জন করতে পারেনি এটি। তাই Yamaha Nmax Turbo এদেশে শীঘ্রই লঞ্চের সম্ভাবনা নেই বললেই চলে।


You might also like!