Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Technology

1 month ago

Xiaomi 18 pro max: রাত-দিন সমান পরিষ্কার ছবি! Xiaomi 18 Pro Max-এ আসতে পারে নেক্সট-জেন HDR প্রযুক্তি

Xiaomi 18 pro max
Xiaomi 18 pro max

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  লঞ্চের আগেই Xiaomi-এর আসন্ন Xiaomi 18 Pro Max ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। বাজারে আসতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও ইতিমধ্যেই ফাঁস হয়েছে একাধিক তথ্য।রিপোর্ট বলছে, এই ফোনের ক্যামেরা সেটআপে বড়সড় পরিবর্তন আনতে চলেছে সংস্থা। বিশেষ করে ইমেজিং বিভাগে বড় আপগ্রেডের উপর জোর দেওয়া হচ্ছে। ফলে আগের মডেলগুলোর তুলনায় ছবি তোলা এবং ভিডিও রেকর্ডিংয়ের অভিজ্ঞতা আরও উন্নত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন লেটেস্ট তথ্য শেয়ার করেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Xiaomi 18 Pro Max ফোনটিতে 1/1.28 ইঞ্চির বড় 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এই সেন্সর 22nm প্রসেসে তৈরি করা হয়েছে। এর ফলে দুর্দান্ত পাওয়ার এফিসিয়েন্সি এবং হিট কন্ট্রোল ম্যানেজমেন্ট পাওয়া যাবে। এই সেটআপে হাই-রেজোলিউশন ফটোগ্রাফি উপভোগ করা যাবে।

Xiaomi 18 Pro Max ফোনটিতে নতুন LOFIC HDR 3.0 ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, এর ফলে অত্যন্ত সুন্দর ডায়নেনিক রেঞ্জ পাওয়া যাবে। এই টেকনোলজি ছবির ব্রাইট ও ডার্ক উভয় এরিয়ার ডিটেইলস সুন্দরভাবে ক্যাপচার করতে পারে। এছাড়া হাই ফ্রেম গেইন ফিচার‌ও থাকতে পারে, এর ফলে লো-লাইট ফটোগ্রাফিতে কোয়ালিটি এবং ডিটেইলস আরও সুন্দর হয়ে উঠবে।

Xiaomi 18 Pro Max ফোনটির টেলিফটো ক্যামেরার ক্ষেত্রে বড় আপগ্রেড দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 200MP টেলিফটো সেন্সর এবং ম্যাক্রো ফটোগ্রাফি থাকতে পারে। এতে বড় অ্যাপার্চার থাকতে পারে। একইভাবে ফোনটিতে 200MP ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে, এর ফলে অসাধারণ ফটোগ্রাফির ক্ষেত্রে একটি দারুণ বিকল্প হতে পারে।


লিক অনুযায়ী Xiaomi 18 Pro Max ফোনটিতে 6.8-ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে আগের মডেলগুলিতে একই ধরনের সেকেন্ডারি ডিসপ্লে থাকতে পারে, এর ফলে কুইক নোটিফিকেশন অ্যাক্সেস করা যাবে।পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে Xiaomi 18 Pro Max ফোনটি শক্তিশালী স্মার্টফোন হতে পারে। এই ফোনটিতে প্রায় 7,500mAh বড় ব্যাটারি থাকতে পারে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ ফোনটি দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহার করা যাবে। অন্যদিকে প্রসেসিঙের জন্য আপকামিং Xiaomi 18 সিরিজের ফোনগুলিতে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে, এর ফলে ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স পাওয়া যাবে।

যারা অ্যাডভান্স ক্যামেরা টেকনোলোজি, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং প্রিমিয়াম ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Xiaomi 18 Pro Max ফোনটি অসাধারণ বিকল্প হতে পারে। যদিও উপরোক্ত তথ্যগুলি এখনও পর্যন্ত শুধুমাত্র লিক হিসাবে মনে করা হচ্ছে, তাই ভবিষ্যতে Xiaomi 18 Pro Max ফোনটির সম্পর্কে অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

You might also like!