Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Odisha

1 year ago

Cracks in Jagannath temple in Puri: পুরীর জগন্নাথ মন্দিরে ফাটল, রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে নানা প্রশ্ন

Cracks in Jagannath temple in Puri, questions are being raised about maintenance
Cracks in Jagannath temple in Puri, questions are being raised about maintenance

 

পুরী, ৪ নভেম্বর : পুরীর জগন্নাথ মন্দিরের বাইরের দেওয়ালে একাধিক ফাটল দেখা দিয়েছে। পড়েছে শ্যাওলার পুরু আস্তরণও। ইতিমধ্যেই জগন্নাথ মন্দিরের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে নানা প্রশ্ন। ডাকা হয়েছে পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের। পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই) সাহায্য চেয়েছে ওড়িশা সরকার। তারাই দেওয়ালের ফাটল মেরামত করবে।

পুরীতে জগন্নাথের মূল মন্দিরের বাইরে মন্দিরের চৌহদ্দি নির্দিষ্ট করে যে পুরু দেওয়াল রয়েছে, তার নাম মেঘনাদ পচেরী। বছরের পর বছর ধরে মূল মন্দিরকে সুরক্ষিত করে আসছে এই দেওয়াল। কিন্তু সম্প্রতি এই দেওয়ালে একাধিক ফাটল লক্ষ করা গিয়েছে। যা নিয়ে মন্দির কর্তৃপক্ষ উদ্বিগ্ন।

You might also like!