
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই আসছে রাখিবন্ধন। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ভাই কিংবা বোনকে রাখির পাশাপাশি কী উপহার দেওয়া যায়, তা নিয়ে অনেকেই ভাবনাচিন্তা করছেন। আপনার ভাই বা বোন যদি গ্যাজেটপ্রেমী হন, তাহলে উপহারের তালিকায় রাখতে পারেন প্রযুক্তিনির্ভর বেশ কিছু আকর্ষণীয় সামগ্রী।
বাজেট যদি সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে হয়, তাহলে স্মার্টওয়াচ হতে পারে বেশ ভালো উপহার। পাশাপাশি দিতে পারেন ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্ট ট্র্যাকার কিংবা গেমিংয়ের প্রয়োজনীয় কোনও গ্যাজেট। যাঁরা পোশাক পরিচ্ছন্ন রাখার বিষয়ে যত্নশীল, তাঁদের জন্য গার্মেন্ট স্টিমারও হতে পারে ব্যবহারিক উপহার। প্রয়োজন ও পছন্দ অনুযায়ী এই বাজেটের মধ্যেই বেশ কিছু আকর্ষণীয় বিকল্প পাওয়া যায়। অন্যদিকে বাজেট একটু বেশি হলে উপহারের তালিকায় রাখতে পারেন সদ্য বাজারে আসা স্মার্টফোনও। বিভিন্ন ই-কমার্স সংস্থায় রাখিবন্ধন উপলক্ষে নানা ধরনের অফার ও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তার সঙ্গে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ছাড় বা অন্যান্য সুবিধাও পাওয়া যেতে পারে।
∆ চলুন দেখে নেওয়া যাক গিফটের তালিকায় কী কী থাকতে পারে—
১.আপনার ভাই বা বোন কি অনেকদিন ধরেই তাদের ফোনটি আপগ্রেড করার কথা ভাবছে? তবে আইফোন ১৭ হতে পারে সেরা উপহার। এতে রয়েছে চমৎকার ক্যামেরা। কিনতে পারেন স্যামসাং এস ২৬ মডেলের একটি ফোনও। এই উপহার হাতে পেয়ে ভাই বা বোন যে আহ্লাদে আটখানা হবেই, তা বলাই বাহুল্য।
২.ছবি তুলতে ভালোবাসেন এমন ভাই-বোনদের জন্য ‘ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি ১২’ কিনতেই পারেন। এটি ব্যবহার করা খুবই সহজ। এর সব থেকে আকর্ষণীয় বিষয় হল ছবি তোলার সঙ্গে সঙ্গেই প্রিন্ট পাওয়া যায়।

৩.আপনার ভাই বা বোন যদি কলেজে ভর্তি হতে হয়েছে? তবে উপহার হিসেবে একটি ল্যাপটপ দিতেই পারেন। ‘প্রাইমবুক ২ ম্যাক্স’ কিনে ফেলুন। এতে অ্যান্ড্রয়েড অ্যাপও ব্যবহার করা যায়। ব্রাউজিং, অ্যাসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন বা এমনকি স্ট্রিমিংয়ের মতো দৈনন্দিন কাজের জন্য এটি অত্যন্ত উপযোগী।
তাই রাখিবন্ধনে শুধু প্রচলিত উপহারের বদলে ভাই বা বোনের পছন্দ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বেছে নিতে পারেন কোনও কাজের গ্যাজেট। এতে উপহার যেমন হবে আধুনিক, তেমনই দীর্ঘদিন ব্যবহারও করা যাবে।
