Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Life Style News

2 years ago

Millets: শরীর ঠাণ্ডা রাখতে ভাতের বিকল্প কি হতে পারে?

Millet (File Picture)
Millet (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে শরীর ঠাণ্ডা রাখার ক্ষেত্রে পান্তা ভাত এক অনন্য খাবার। তবে পান্তা ভাত খেলে ক্যালোরি বাড়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়া পান্তা ভাত খেলে ভীষণ ঘুম পায়। তাই গরমে শরীর ঠাণ্ডা রাখতে এর বিকল্প কি হতে পারে? 

পুষ্টিবিদদের মতে, জল-ভাতের বিকল্প হিসাবে মিলেট কিন্তু বেশ কাজের। ইদানীং মিলেট নিয়ে মাতামাতি বৃদ্ধি পেলেও এই শস্য খাওয়ার চল বহু দিনের। গেরস্থ বাড়িতে দিদিমা-ঠাকুরমায়েরা উপোসের দিন এই ধরনের খাবারই খেতেন। লুচি, পরোটা খেলে অম্বল হয়, তাই শ্যামাচাল কিংবা কদুচাল দিয়ে খিচুড়ি, পায়েস বানানো হত হামেশাই। এই শ্যামাচাল কিংবা কদুচাল আসলে মিলেটেরই জাতভাই। এই ধরনের খাবার শরীরের পুষ্টি তো জোগায়ই, সঙ্গে পরিপাকতন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়তে দেয় না। ফলে শরীর ঠান্ডা থাকে।

জল-ভাতের বদলে এমন আর কী কী খেলে শরীর ঠান্ডা থাকতে পারে?

১) জল দেওয়া ভাত বা পান্তার দারুণ বিকল্প হতে পারে শ্যামাচাল বা ‘বার্নইয়ার্ড মিলেট’। দেখতে অনেকটা সুজির মতো। কিন্তু আকারে সুজির চেয়ে বড়। এই মিলেটে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট, এই দু’টির পরিমাণ কম। এ ছা়ড়া প্রোটিন, ক্যালশিয়াম, আয়রন এবং বিভিন্ন জরুরি ভিটামিনে সমৃদ্ধ এই খাবার শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে।

২) বাজরা বা ‘পার্ল মিলেট’ ভাত কিংবা রুটির বিকল্প হিসেবে খাওয়াই যায়। ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন অ্যান্টি-অক্সিড্যান্টের গুণে সমৃদ্ধ বাজরা অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। হজমের গন্ডগোল থাকলে তা-ও নিরাময় করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে বাজরা।

৩) সহজপাচ্য ফাইবার, প্রোটিন, আয়রন এবং অ্যান্টি- অক্সিড্যান্টে ভরপুর জোয়ার ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি পরিপাকতন্ত্র ঠান্ডা রাখতেও সাহায্য করে। রক্তে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বশে থাকে।

You might also like!