Breaking News
 
CEC-SIR hearing: রাহুলের আবেদন-সহ একাধিক মামলার শুনানি স্থগিত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তি জ্ঞানেশের Virat Kohli: বন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে কী লিখলেন তিনি? Dilip Ghosh: দলবদল নিয়ে বিজেপিতে নতুন করে চর্চা, ‘কংগ্রেস থেকে এলে তৃণমূল থেকেও আসতে পারেন’—দিলীপ Trump Slams Brazil Election: ‘নির্বাচনে কারচুপি হয়েছে’, লুলার জয় নিয়ে সন্দেহ ট্রাম্পের! পুরস্কার ঘোষণায় নতুন বিতর্ক Rahul Gandhi: ‘মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে থামবে বিক্ষোভ’, দিল্লির ব্যবসায়ীদের বার্তা রাহুলের Supreme Court: SIR-এর সিদ্ধান্তে জ্ঞানেশ একা নন, সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন

 

Love Whisper Tips: শব্দের জাদুতে মিলনে উষ্ণতা! সঙ্গিনীর কানে ফিসফিসিয়ে বলুন এই কথাটি!

WHISPER WORDS KISSING
WHISPER WORDS KISSING

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অনেকে বলেন, কথার শক্তি এমন যে তা সবচেয়ে ধারালো অস্ত্রকেও হার মানাতে পারে। যেমন কঠোর বা কটু কথা কারও মনে গভীর আঘাত দিতে পারে, তেমনই কোমল, মধুর বাক্য মুহূর্তেই তৈরি করতে পারে আকর্ষণের আবহ। তাই মনের মানুষকে শুধু স্পর্শেই নয়, কথার মোহে আবদ্ধ করতে চান অনেকেই। আপনি কি সঙ্গিনীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে, বিশেষ করে মিলনের আগে বা মাঝখানে, এমন কিছু বলার কথা ভাবেন যা তাকে আরও বেশি উত্তেজিত করে তুলবে? গবেষণা বলছে, সঠিক সময়ে বলা কিছু বিশেষ কথা একজন নারীর যৌন আকাঙ্ক্ষা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তাই কথোপকথনের ভাষায় থাকা দরকার সেই বিশেষ শব্দ বা বাক্য, যা আপনার সম্পর্ককে করে তুলবে আরও গভীর, রোমাঞ্চকর ও আবেগময়।

শরীরী খেলার প্রস্তুতি পর্বে চুম্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘাড়ে হালকা চুম্বন করুন। বলুন সঙ্গিনীকে চুম্বন দিতে ঠিক আপনার কতটা ভাল লাগে। মহিলারা কিন্তু পুরুষদের মুখের ‘দুষ্টু’ কথা শুনতে ভালবাসেন।

বহু মহিলাই অন্তর্বাসের প্রতি অত্যন্ত সচেতন। অনেক ভাবনাচিন্তা করে অন্তর্বাস কেনেন তাঁরা। ফাঁকা ঘরে সঙ্গিনীর বাছাই করা অন্তর্বাসের প্রশংসা না করলে কী চলে? তাই তো যৌনতায় মেতে ওঠার ফাঁকে তাঁর অন্তর্বাসের প্রশংসা করুন।প্রিয় মানুষের গায়ের গন্ধই যেন অন্যরকম। আর মহিলাদের সুগন্ধীর প্রতি ঝোঁক নিয়ে নতুন করে কিছু বলার নেই। সঙ্গিনীর গায়ের গন্ধ যে আপনার মনকেও দোলা দেয়, তা মুখে প্রকাশ করুন।

সঙ্গিনীর ত্বকের প্রশংসা করতে কিন্তু ভুলবেন না। কারণ, তাতে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। আর যৌনতা মেতে ওঠার আগে এই ধরনের কথা শুনলে সঙ্গিনীর আত্মবিশ্বাস বাড়বে। আর বিছানায় পারফর্ম্যান্সও হবে জবরদস্ত।সঙ্গিনী চাইলে শরীরী খেলায় আপনাকে টেক্কা দিতে পারে। তাঁর মতো আপনাকে আর কেউই হয়তো তেমন করে যৌনসুখ আপনাকে দিতে পারবেন না। একথা মনে চেপে রেখে দেবেন না। সঙ্গিনীকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে চাইলে একথা একান্ত মুহূর্তেও জানান।নিজেদের একান্ত সময়ে সঙ্গিনীকে অবশ্যই এই কথাগুলি বলতে ভুলবেন না। তাতেই দেখবেন বিছানায় উঠবে ঝড়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…