Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Life Style News

8 months ago

Lifestyle Tips: ছুটির শেষে ব্যস্ততায় ঢোকার আগে চাঙ্গা থাকুন—পুজোর পর শরীর-মন ফিট রাখার উপায়!

Meditation
Meditation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আলস্য যেন মানা করছে না, সকালে চোখ খুললেই ক্লান্তি যেন শরীরে ফিরে আসে। পুজোর ছুটি কাটিয়ে আলসেমি কয়েকগুণ বেড়ে গেছে, আর উৎসবের আনন্দ থেকে বেরোনোর মন করছে না। তবুও কাজের সময় এসে গেছে, তাই শরীর-মন চাঙ্গা করে আলস্য ঝেড়ে ফেলা জরুরি। চলুন জানি কিছু কার্যকর উপায়।

দিন শুরু করুন পছন্দের কাজ দিয়ে—

ভাল একটা দিন কাটাতে হলে দিনের শুরুটা হওয়া উচিত প্রাণবন্ত। নিজের ভাল লাগা থেকেই চিন্তা করতে পারেন কী ভাবে দিনের শুরুটা রঙিন করা যায়। কেউ সকালে শরীরচর্চা করেন, কেউ দিনটা শুরু করেন গান শুনে। কারও আবার যোগাসন করলে দিনের শুরুটা ভাল হয়। সকালে চোখ খুলেই মোবাইল না ঘেঁটে বরং পছন্দের কিছু কাজ করে ফেলুন। নিজের ঘর গোছাতে পারেন, গাছের পরিচর্যা করতে পারেন, শরীরচর্চার অভ্যাস থাকলে তা-ও শুরু করে দিন। এতে দিনের শুরু থেকেই মন তরতাজা থাকবে।

ধীরেসুস্থে রুটিনে ফিরুন—

প্রথম দিনই একগাদা কাজ করার চেষ্টা করবেন না। ধীরে ধীরে রুটিনে ফিরুন। এতে মনের উপর চাপ কম পড়বে। প্রথম দিনে কী কী কাজ করবেন তার অগ্রিম পরিকল্পনা করে নিন। একটানা অনেক ক্ষণ কাজ করলে কাজের মধ্যে একঘেয়েমি চলে আসে। কাজ করতে ইচ্ছা করে না। কাজের মধ্যে নতুনত্ব নিয়ে আসুন। এ ক্ষেত্রে মাঝেমধ্যেই ডেস্কের ভোলবদল করতে পারেন। মাঝেমধ্যে পছন্দের গান শুনতে পারেন। এতে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে।

মেডিটেশন জরুরি—

ছুটি কাটিয়ে কাজে ফিরলে মন অস্থির হবেই। সে ক্ষেত্রে দিনের শুরুতে বা রাতে শুতে যাওয়ার আগে কিছু ক্ষণ মেডিটেশন করে নিন। হালকা যোগব্যায়াম, প্রাণায়ামও করতে পারেন। এতে ক্লান্তি ভাব দ্রুত কেটে যাবে।

You might also like!