Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Skin care: ত্বকের জেল্লা বাড়াতে রোজ ডায়েটে রাখুন এই ৪ পানীয়, এক মাসেই বদল টের পাবেন!

skin tips
skin tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের যত্নে জলের ভুমিকা গুরুত্বপূর্ণ। তবে জল ছাড়াও ত্বককে ভিতর থেকে যত্ন নিতে ঘরোয়া উপায়ে তৈরি কিছু পানীয় ব্যবহার করে দেখতে পারেন। যেমন,

আমলকী ও আ্যলভেরার রস

ত্বকের যত্নে আমলকী ও আ্যলভেরা এই দুটি জিনিসই খুব উপকারী। এই দুটি উপাদানেই রয়েছে প্রচুর পরিমাণে আ্যন্টিঅক্সিডেন্ট। প্রতিদিন সকালে আমলকী ও আ্যলভেরার রস খেলে ব্রনর সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।

হলুদ ও লেবুর রস

হলুদ আ্যন্টিঅক্সিডেন্ট ও আ্যন্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ। দীর্ঘকাল ধরেই হলুদ ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। অন্যদিকে ভিটামিন সি সমৃদ্ধ লেবু ত্বকের যত্নে অন্যতম উপাদান। রোজ সকালে খালি পেটে হাফ কাপ জলে দু চামচ পাতিলেবুর রস আর এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন। তাতে ঘরোয়া উপায়েই যত্নে থাকবে ত্বক।

আপেল সিডার ভিনিগার

 শরীরের যাবতীয় বর্জ্য পদার্থ শরীর থেকে বার করে দিতে দারুণ সাহায্য করে আপেল সিডার ভিনিগার। ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বকের সংক্রমণ দূর করতেও সমান ভাবে উপকারী আপেল সিডার ভিনিগার।

কোলাজেন সমৃদ্ধ পানীয়

কোলাজেন ত্বকে ভিতর থেকে পুষ্টি জোগায়। ব্রণর সমস্যা মেটাতে, ব্রণর কারণে তৈরি হওয়া উন্মুক্ত রোম ছিদ্র বন্ধ করতে, ত্বকের রুক্ষতা দূর করতে এবং ত্বক টানটান রাখতে অত্যন্ত কার্যকর কোলাজেন সমৃদ্ধ পানীয়। প্রতিদিন সকালে খালিপেটে এই পানীয় খান।

You might also like!