Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Rose Water for Acne: কমাতে গোলাপ জলের উপকার ! দেখুন কী ভাবে ব্যবহার করবেন

Rose Water
Rose Water

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রুপচর্চায় গোলাপ জলের ব্যবহার সম্পর্কে প্রায় সকলেই অবগত! তবে জানেন কি, ব্রণ কমাতেও গোলাপ জল খুবই কার্যকর? গবেষণায় দেখা গেছে, গোলাপ জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফেনোলিকস আছে। যা প্রাকৃতিক ভাবে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি। তাই ব্রণ সারাতে কার্যকর গোলাপ জল। এর অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ক্ষত, পোড়া ও দাগছোপ কমায়। জেনে নিন, ব্রণ সারাতে কী ভাবে গোলাপ জল কাজে লাগাবেন-

গোলাপ জলের স্প্রে 

প্রথমে ফেসিয়াল ক্লিনজার দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন। মুখে গোলাপ জল স্প্রে করে ২০ সেকেন্ড অপেক্ষা করুন। তারপর টিস্যু দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সারা দিনে ৩-৪ বার মুখে গোলাপ জল লাগাতে পারেন।

ভিটামিন সি এবং গোলাপ জল 

ফেসিয়াল ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এবার ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো করে তার সঙ্গে গোলাপ জল মেশান ভালো করে। ব্রণের জায়গায় এই মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনে একবার এটি করলেই যথেষ্ট!

লেবুর রস এবং গোলাপ জল

 ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। তারপর গোলাপ জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে পুরো মুখে লাগান। ১৫ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্রণ না কমা পর্যন্ত সপ্তাহে ৩-৪ বার এই মিশ্রণটি মুখে প্রয়োগ করুন।

মুলতানি মাটি এবং গোলাপ জলের ফেস মাস্ক

 ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এবার ১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে মুখে ফেসপ্যাকের মতো লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই ফেস প্যাক লাগান।


You might also like!