Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

2 years ago

ঘরে ময়ূরের পালক রাখলেই বদলে যাবে জীবন! এই পাখির পালকের বাস্তুগুণ জানলে তাক লেগে যাবে

Peacock feather
Peacock feather

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ময়ূরের পালকের অপরূপ শোভা। এই পাখির পালকের সৌন্দর্য দেখলে সত্যিই তাক লেগে যাবে। সব কটা রং দিয়ে যেন বড়ই সুন্দর করে সাজান হয়েছে এই পাখির পালক  এক সঙ্গে হাজার রঙে সাজানো থাকে এই পালক। কৃষ্ণের বাঁশিতে লাগানো থাকে এই পাখির পালক। তবে এর মহিমাও অপরিসীম। তবে এই পালকের রয়েছে হাজারও বাস্তুগুণ। এমনই জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। ঘরে এই পাখির পাল লাগলে নানাবিধ উপকার মেলে।

ঘরের যেকোনও কোণায় রেখে দিতে পারেন এই রঙিন পালক। এতে বাস্তুর বেশ কিছু উপকার হবে। শুধু সৌন্দর্যের কারণেই নয় বাস্তুগুণের কারণেও অত্যন্ত জনপ্রিয় এই পালক। জ্যোতিষবিদ্যাতেও এর কিছু বেশ কিছু গুণাগুণের কথা বলা হয়েছে।

কেন ঘরে পালক রাখবেন জানেন? ঘরে ময়ূরের পালক রাখলে ঘরের যেকোনও নিগেটিভ এনার্জি পালিয়ে যায়। কোনও বাস্তু দোষ থাকলেও তার প্রতিকার পাওয়া যায়। এ ছাড়াও ঘরে সুখ, সমৃদ্ধি ফুলে ফেঁপে ওঠে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী ময়ূরের পালক ঘরের অশান্তি ঝামেলা দূর করতে সাহায্য করে। সবার মন হাসিখুশি রাখতেও সাহায্য করে। শিশুদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত উপকারী ময়ূরের পালক। এটি শিশু মনেও ভিষণ প্রভাব ফেলে।

শিশুদের পড়ার ঘরে ময়ূরের পালক রাখলে পড়ায় মন বসে এবং শিশুরা মনযোগী হয়। কারও শরীরে কোনও বিষক্রিয়া কমাতেও সাহায্য করে ময়ূরের পালক। স্বামী-স্ত্রীয়ের মধ্যেও সম্পর্ক ভালো রাখতে সাহায্য করে ময়ূরের পালক।


You might also like!