Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Life Style News

2 years ago

Beauty Tips: মাত্র ৫ মিনিটে বাড়িতেই বানিয়ে ফেলুন হলুদের ফেস টোনার!

Haldi Face Toner (Symbolic Picture)
Haldi Face Toner (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ঝটপট ত্বকে জেল্লা ফেরাতে হলুদের কোনও বিকল্প নেই। তবে শুধু হলুদ বাটা নয়, বরং বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন হলুদ টোনার। আর এই হলুদ টোনারই ম্যাজিকের মতো কাজ করবে।

পদ্ধতি 

হলুদ টোনার বানানো খুবই সহজ। এটা বানাতে লাগবে কাঁচা হলুদ বাটা, অ্যালোভেরা জেল, গোলাপ জল, লেবুর রস ও অল্প পরিমাণ জল। প্রথমে এক গ্লাস জল গরম করে নিন। জল একটু ঠান্ডা হলে, তার মধ্যে দু’টেবিল চামচ কাঁচা হলুদ বাটা, পরিমাণমতো অ্যালোভেরা জেল, পরিমাণমতো গোলাপ জল এবং অল্প লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটিকে একটি স্প্রে বোতলে ভরে নিয়ে ফ্রিজে রেখে দিন। তবে মাথায় রাখবেন, এক্ষেত্রে ব্যবহার করুন কাচের বোতল। প্লাস্টিকের বোতলে কিন্তু একেবারেই এই মিশ্রণ রাখবেন না।

বাইরে থেকে বাড়ি ফিরে ভাল করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর মুখে এই হলুদ টোনার স্প্রে করুন। ইচ্ছে করলে টোনারে তুলে ভিজিয়েও মুখ মুছে নিতে পারেন। দেখবেন মাত্র ৫ মিনিটেই তাজা অনুভব করবেন।

তবে শুধু স্প্রে নয়। বেসন, মধুর সঙ্গে এই মিশ্রণ মিশিয়ে ফেসপ্যাকও তৈরি করতে পারেন। সপ্তাহে অন্তত তিনদিন এই ফেসপ্যাক লাগান। দেখবেন ত্বকের মরা কোষ দূরে হয়ে ত্বক তরতাজা হয়ে উঠবে। ইচ্ছে করলে এই স্প্রে বোতল ব্যাগে রেখে দিন। অফিস থেকে কোনও পার্টিতে যাওয়ার আগে মুখে স্প্রে করে নিন এই টোনার। ঝটপট ঝকঝকে হয়ে উঠবেন।

You might also like!