Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

International Women's Day2023 : আন্তর্জাতিক নারী দিবস! জেনে নিন এর সম্পর্কে কিছু বিশেষ কথা

International Women's Day2023
International Women's Day2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রত্যেক বছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয়ে থাকে। আজকের দিনটি সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ভাবে এগিয়ে থাকা নারীদের কুর্নিশ করার দিন।

১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকায় প্রথম এই দিনটি উদযাপন করা হয়। সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকার তরফে ১৫ হাজার নারী সেদিন নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন নিজেদের দাবি নিয়ে। তাঁদের দাবি ছিল, তাঁদের কাজের সময়সীমাটা সহনীয় মাত্রায় নেমে আসুক। মজুরি সামান্য বাড়ুক। তাঁদের ভোটের অধিকার দেওয়া হোক।

১৯১৭ সালে রাশিয়ায় মেয়েরা যে ৪ দিন ধরে ধর্মঘট করেছিলেন, তাঁদের দাবি ছিল সামান্য— ‘রুটি আর শান্তি’। রাশিয়াতেই প্রথমবার এই দিনটি পালিত হয় ৮ মার্চ। তার পর থেকে প্রতি বছর তার পালিত হয়ে আসছে। 

আন্তর্জাতিক নারীদিবসে এবছরের থিম, 'এবারের থিম ‘DigitALL: Innovation and technology for gender equality’। অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তিক্ষেত্রে লিঙ্গসমতা। বর্তমানে পৃথিবী প্রযুক্তির উপর নির্ভরশীল। আর এখনও পুরুষরা মহিলাদের তুলনায় বেশি সুবিধা ভোগ করে আসছে। তার বন্ধ করতেই এবারের বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে। 

You might also like!