Breaking News
 
Shyamaprasad Mukherjee: প্রথমবার মহাকরণে শ্যামাপ্রসাদকে সরকারি শ্রদ্ধা, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস শাহর Samik Bhattacharya: কামারহাটি পুরসভায় নতুন চেয়ারম্যান লকেটের ভাই! নিয়োগ ঘিরে প্রশ্ন, রিপোর্ট তলব শমীকের Ghatal Master Plan: বহু প্রতীক্ষার অবসান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে বড় ঘোষণা সেচমন্ত্রীর Suvendu Adhikari: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদ! ‘নেশন ফার্স্ট’, মন্ত্রে পড়ুয়াদের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর Suvendu Adhikari: বারুইপুরে অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র? বেলডাঙা-সামশেরগঞ্জের প্রসঙ্গ তুলে বিস্ফোরক শুভেন্দু RG Kar Case: আর জি কর তদন্তে নতুন মোড়, ৩ আইপিএস আধিকারিকের সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি

 

Life Style News

2 years ago

Tooth Care: দাঁত সাদা করার ঘরোয়া টোটকা! জানতে বিশদে পড়ুন

White Visible Teeth (File Picture)
White Visible Teeth (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দাঁত মানুষের মুখাবয়বের সৌন্দর্যের প্রকাশ। আমরা চাই দাঁত থাকবে ঝকঝকে সাদা। তারজন্য অনেক নামি-দামী পেস্ট ব্যবহার করি,কখনো ডেন্টিস্টের পরামর্শ নিয়ে থাকি,কিন্তু ঠিক মনের মতো ঝকঝকে দাঁত পাই না। বিশেষজ্ঞরা বলছেন,দাঁত সাদা রাখার কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করা যেতে পারে। যেমন -

তেল - নারকেল তেল দাঁতের মধ্যে নিয়ে মিনিট দুই রেখে দিন।অনেকটা মাউথ ওয়াশের মতো। তারপর তা ফেলে দিয়ে ভালো করে পেস্ট লাগিয়ে ব্রাশ করে নিন।

নুন-লেবু - নুন-লেবু দিয়ে দাঁত মাজা খুব প্রাচীন পদ্ধতি। এতে দাঁতের এনামেল নষ্ট হতে পারে। কিন্তু ঠিক পদ্ধতি মানলে তা হবে না। ২চিমটে নুনের সঙ্গে ৪/৫ ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে আঙ্গুল দিয়ে দাঁত ঘষে নিন।মিনিট খানিক পরে আবার পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন।

বেকিং পাউডার - একই পদ্ধতিতে বেকিং পাউডার দিয়ে দাঁত ঘষে পরে ভালো করে দাঁত ধুয়ে নিন।

স্ট্রবেরি - স্ট্রবেরি দিয়ে একটা পেস্ট বানিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে দাঁত ঘষে ২/৩ মিনিট পরে ভালো করে ধুয়ে নিন।

কমলা লেবুর চোকলা - স্ট্রবেরির মতো কমলা লেবুর চোকলা দিয়েও করতে পারেন।

এই সমস্ত পদ্ধতি কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রসম্মত। তবে প্রতি ক্ষেত্রেই ২/৩ মিনিট পরে খুব ভালো করে দাঁত ধুয়ে নেবেন।

You might also like!