Breaking News
 
CM Suvendu Adhikari : সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা, জগন্নাথের সামনে গান গাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Daitapati statement : ‘প্রভু কারও অহংকার সয় না’ রথযাত্রায় ‘ধাম’ বিতর্কে মমতাকে কটাক্ষ জগন্নাথ দয়িতাপতির Rath Yatra 2026: ট্রামেই এবার জগন্নাথের রথ! রথযাত্রায় কলকাতায় নজরকাড়া উদ্যোগ ট্রামপ্রেমীদের Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

 

Life Style News

9 months ago

Healthy Eating: বাইরে খেয়ে অসুস্থ বোধ করছেন? ORS ছাড়াও এই খাবারগুলো ফেরাবে শক্তি ও আরাম!

Healthy Eating
Healthy Eating

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উৎসবের সময় প্রতিদিনই হয়তো বাইরে খেয়েছেন — ফুচকা, চাট, বিরিয়ানি বা মিষ্টি। আনন্দের দিন শেষে এখন সেই খাওয়াদাওয়ারই মাশুল দিচ্ছে শরীর। পুজো মিটতেই শুরু হয়েছে পেটের গন্ডগোল — বারবার মলত্যাগের বেগ, জলের মতো মল, পেটে মোচড় ও দুর্বলতা।এই অবস্থায় শুধু অ্যান্টিবায়োটিক বা ওআরএস খেয়ে থেমে গেলে চলবে না। শরীরে শক্তি ফেরাতে চাই সঠিক খাবার। ডায়ারিয়া চলাকালেও এমন কিছু খাবার আছে, যা সহজপাচ্য এবং দ্রুত আরাম দিতে পারে। জেনে নিন, পেট খারাপের সময় কী খাবেন আর কী নয়।

কলা: ডায়ারিয়া হলে শরীর থেকে জল বেরিয়ে যায় এবং শরীর ডিহাইড্রেট হয়ে যায়। তখন দেহে ইলেক্ট্রোলাইটের মাত্রা ঠিক রাখতে ওআরএস-এর জল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। ওআরএস-এর সঙ্গে কলাও খেতে পারেন। কলায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে, যা ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি পেট খারাপ থেকে মুক্তি দেয় এবং হজমশক্তি উন্নত করে।

ডিম সিদ্ধ: ডায়ারিয়া শরীর দুর্বল করে দেয়। এই সময়ে কোনও খাবার খাওয়ারও ইচ্ছে করে না। শরীরে শক্তি ফিরে পেতে ডিম সিদ্ধ খেতে পারেন। তবে একটা বেশি ডিম সিদ্ধ খাবেন না। ডিমের মধ্যে প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি রয়েছে, যা শরীরে শক্তি জোগাতে সাহায্য করে।

পাতলা স্যুপ: ডায়ারিয়া হলে জল বেশি করে খেতে হবে। শরীর যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায়, তার জন্য তরল খাবার বেশি খান। এ ক্ষেত্রে পাতলা স্যুপ খেতে পারেন। চিকেনের পাতলা স্যুপ, ক্লিয়ার স্যুপ, ডালের জল ইত্যাদি খেতে পারেন। এই ধরনের খাবার শরীরে জলের ঘাটতি মেটায়।

ভাত:  আলু সিদ্ধ দিয়ে ভাতও খেতে পারেন। ডায়ারিয়া হয়েছে বলে পেট খালি রাখার ভুল করবেন না। অ্যান্টিবায়োটিক খেলে এর সঙ্গে পর্যাপ্ত খাবারও খেতে হবে। এ ক্ষেত্রে অল্প ভাত আলু সিদ্ধ দিয়ে মেখে খেতে পারেন। স্বাদের জন্য অল্প নুন যোগ করতে পারেন। তবে ঘি-মাখন এড়িয়ে চলুন।


You might also like!