Life Style News

1 hour ago

Vastu Tips: বিছানায় বসেই অফিসের কাজ? বাস্তুশাস্ত্রের দাবি, এই অভ্যাস ডেকে আনতে পারে কেরিয়ারে নেতিবাচক প্রভাব

Work From Bed
Work From Bed

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কোভিড-পরবর্তী সময়ে ওয়ার্ক ফ্রম হোম অনেকের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অফিসে না গিয়েই বাড়ি থেকে কাজ করার সুবিধা থাকায় অনেকেই বিছানায় বসে ল্যাপটপ খুলে দিনের অধিকাংশ সময় কাটান। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই অভ্যাস দীর্ঘমেয়াদে শুভ বলে মনে করা হয় না। বরং এটি কর্মজীবনে নানা বাধা ও মনোসংযোগের সমস্যার কারণ হতে পারে বলে দাবি করা হয়।

বাস্তুশাস্ত্রের মতে, বিছানা মূলত বিশ্রাম ও ঘুমের জন্য নির্ধারিত স্থান। সেই জায়গাকেই কর্মক্ষেত্র হিসেবে ব্যবহার করলে কাজের প্রতি নিষ্ঠা ও শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আরামদায়ক পরিবেশের কারণে অলসতা বাড়তে পারে, যার প্রভাব পড়তে পারে কাজের মান ও উৎপাদনশীলতার উপর। পাশাপাশি, বাস্তুশাস্ত্রে এমনও বিশ্বাস করা হয় যে, বিছানায় বসে নিয়মিত কাজ করলে রাহু ও কেতুর অশুভ প্রভাব পড়তে পারে। এর ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মনোযোগ এবং কর্মক্ষেত্রে অগ্রগতিও ব্যাহত হতে পারে। তাই বাড়ি থেকে কাজ করলেও আলাদা একটি টেবিল-চেয়ারে বসে কাজ করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা। 

∆ বাস্তুশাস্ত্র মতে কেরিয়ারের উন্নতি চাইলে কী করতে হবে?

• ওয়ার্ক ফ্রম হোম শুরুর আগেই আদর্শ জায়গা বাছুন। একটি টেবিল এবং চেয়ারে বসে কাজ করার চেষ্টা করুন।

• কাজের জায়গা আপনার শোওয়ার ঘর থেকে যেন দূরে হয়, সেদিকে খেয়াল রাখুন।

• টেবিল এবং চেয়ারটি ঘরের উত্তর-পূর্ব দিকে রাখুন। তার ফলে আপনার কাজের গুণগত মান আরও উন্নত হবে।

• প্রতিদিন অবশ্যই কাজের জায়গা পরিষ্কার করুন। পুরনো কাগজপত্র অগোছালোভাবে ফেলে রাখবেন না।

• সকাল ও সন্ধ্যায় কর্পূর ও হালকা গন্ধের রুম ফ্রেশনার ব্যহার করতে পারেন।

এই নিয়মগুলি মেনে চললে আপনার কাজ হবে আরও ভালো। কর্মক্ষেত্রে প্রশংসাও পাবেন। কেরিয়ারের উন্নতি কেউ আটকাতে পারবে না।

You might also like!