Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

chili :ভাতের পাতে রোজ কাঁচা লঙ্কা চিবিয়ে খাচ্ছেন! নিয়মিত লঙ্কা খাওয়া কি আসলেই উপকারী?

chili
chili

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভাতের পাতে কাঁচালঙ্কা খেতে অনেকেই ভালবাসেন। ঝাল খেতে ভালবাসেন অনেকেই। কিন্তু খাবারের রোজ পাতে কাঁচা লঙ্কা খেলে কী হয় জানেন?

কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যাস কতোটা ভালো বা খারাপ তা কিন্তু বেশিরভাগেরই অজানা। এ বিষয়ে কী পরামর্শ দেন চিকিৎসকেরা?

আমিষ রান্না হোক বা আলুসেদ্ধ ভাত, সঙ্গে একটা কাঁচা লঙ্কা ছাড়া ঠিক করে খাওয়া হয় না এমন মানুষ কিন্তু কম নেই। তবে রোজ এভাবে কাঁচা লঙ্কা খেলে কী হতে পারে তা না জেনেই এটিকে অভ্যাস বানিয়ে ফেলেন অনেকেই। তাই রোজ এটি খেলে শরীরে ঠিক কতোটা ভালো বা খারাপ প্রভাব পড়তে পারে তা অবশ্যই জেনে নিতে হবে।

বিষেশজ্ঞরা এই বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছেন। জানিয়েছেন রোজ কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যাসের কারণে কী কী হতে পারে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কী হতে পারে ভাতের পাতে কাঁচালঙ্কা খেলে।

বিশেষজ্ঞরা বলছেন রোজ কাঁচালঙ্কা খাওয়ার অভ্যাস একেবারেই খারাপ নয়। এতে বিন্তুমাত্র ভয়ের কারণ নেই। বরং বেশ স্বাস্থ্যকর গুণই রয়েছে এই সবজিতে। এই সবজির অঢেল গুণ এমনকী ওজন কমাতেও সাহায্য করে কাঁচালঙ্কা। এছাড়াও বহু রোগ থেকে বাঁচা যেতে পারে রোজ একটা কাঁচালঙ্কা খেলে, যেমন- এতে রয়েছে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ভিটামিন সি। তাই সংক্রমণ ঠেকাতে এর কোনও তুলনা হয় না। দ্রুত ব্রণ সেরে যায় রোজ কাঁচালঙ্কা খেলে। কাঁচালঙ্কা খেলে মেটাবলিজম ভালো হয়, হজম ভালো হয়, অন্ত্র ভালো থাকে, দ্রুত হজম হয়, শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয় রোজ কাঁচালঙ্কা খেলে ব্লাড ক্লট হওয়ার সম্ভাবনা কমে এবং হার্ট ভালো থাকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…