Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

3 months ago

Study Room Tips: পড়ার ঘরে ছোট বদলেই বড় ফল! খুদের একাগ্রতা বাড়াতে মানুন এই সহজ টিপস

Kids Study Environment
Kids Study Environment

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বই খুললেই হাই ওঠা, পড়ার টেবিলে বসলেই মন উড়ে যাওয়া—এ দৃশ্য প্রায় সব বাড়িতেই পরিচিত। যতই বকাঝকা বা কড়া শাসন করা হোক, তাতে খুব একটা লাভ হয় না। বরং পড়াশোনার প্রতি অনীহা আরও বেড়ে যায়। এর সঙ্গে যখন সিলেবাসের চাপ যোগ হয়, তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ফলে খুদের ফলাফলেও তার প্রভাব পড়ে।

বিশেষজ্ঞদের মতে, শুধু পড়ার সময় বাড়ালেই হবে না—পড়ার পরিবেশটাও সমান গুরুত্বপূর্ণ। বাস্তুবিদদের দাবি, পড়ার ঘরের দেওয়াল ও সাজসজ্জা শিশুর মনোযোগ ও মানসিক বিকাশে বড় ভূমিকা নেয়। তাই ঘরের ছোটখাটো কিছু পরিবর্তনেই মিলতে পারে চমকপ্রদ ফল।


∆ কীভাবে সাজাবেন খুদের পড়ার ঘর?

* রঙের সঠিক ব্যবহার: দেওয়ালে হালকা সবুজ, নীল বা ক্রিম রঙ ব্যবহার করলে মন শান্ত থাকে এবং একাগ্রতা বাড়ে। অতিরিক্ত গাঢ় বা ঝলমলে রঙ এড়িয়ে চলাই ভালো।

* প্রেরণাদায়ক ছবি বা চার্ট: দেওয়ালে শিক্ষামূলক পোস্টার, মানচিত্র বা অনুপ্রেরণামূলক উক্তি টাঙাতে পারেন। এতে পড়ার প্রতি আগ্রহ বাড়ে।

* অগোছালো নয়, পরিচ্ছন্নতা জরুরি: টেবিল ও দেওয়াল পরিষ্কার ও গুছিয়ে রাখলে মনোযোগ ধরে রাখা সহজ হয়।

* প্রাকৃতিক আলো ও বাতাস: জানলার পাশে পড়ার টেবিল রাখলে আলো-বাতাস ভালোভাবে আসে, যা মন সতেজ রাখে।

* বিক্ষেপ কমান: দেওয়ালে অপ্রয়োজনীয় ছবি বা খেলনার ভিড় না রাখাই ভালো। এতে মন অন্যদিকে সরে যায়। 

সন্তানের পড়াশোনায় উন্নতি চাইলে শুধু বইয়ের উপর জোর না দিয়ে, তার চারপাশের পরিবেশটাকেও গুরুত্ব দিন। এই ছোট ছোট পরিবর্তনই খুদের পড়ার অভ্যাসে আনতে পারে বড়সড় ভূমিকা।  


You might also like!