Breaking News
 
CM Suvendu Adhikari : সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা, জগন্নাথের সামনে গান গাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Daitapati statement : ‘প্রভু কারও অহংকার সয় না’ রথযাত্রায় ‘ধাম’ বিতর্কে মমতাকে কটাক্ষ জগন্নাথ দয়িতাপতির Rath Yatra 2026: ট্রামেই এবার জগন্নাথের রথ! রথযাত্রায় কলকাতায় নজরকাড়া উদ্যোগ ট্রামপ্রেমীদের Samik Bhattacharya: ‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোর মঞ্চ থেকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ শমীকের BJP STRATEGY: মোদির বাড়িতে মধ্যরাতের রুদ্ধদ্বার বৈঠক, উপস্থিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক মহলে জোর জল্পনা Sonam Wangchuk: ১৯তম দিনে সোনম ওয়াংচুকের অনশন, অঙ্গ বিকলের আশঙ্কা; প্রতিদিন স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

 

Life Style News

9 months ago

Back pain: মিষ্টি খাওয়ার অভ্যাসে কোমর ব্যথা? সম্পর্ক কতটা সত্যি, জানুন বিস্তারিত!

Upper Back Pain After Eating
Upper Back Pain After Eating

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোয় খুব বেশি হাঁটাহাঁটি হয়নি, তবু কোমরের ব্যথায় নড়াচড়া করাই মুশকিল হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার বা পানীয় শরীরে প্রদাহ বাড়িয়ে ব্যথা আরও তীব্র করে তুলতে পারে। ভাবতে গিয়ে মনে পড়ছে—পুজোর ক’দিনে প্রতিদিনই ছিল মিষ্টির প্রাচুর্য। কিন্তু সত্যিই কি মিষ্টি খাওয়া আর ব্যথার মধ্যে কোনও সম্পর্ক আছে? গবেষণা কী বলছে, দেখে নেওয়া যাক।

পুষ্টিবিদরা বলছেন, অতিরিক্ত চিনি খেলে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে, স্থূলত্বের সমস্যাও দেখা দেয়। ফলে মেরুদণ্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে। অনেক সময়েই সে কারণে কোমরে ব্যথা হয়। তবে চিনি সম্বন্ধে আরও একটি বিষয় জেনে রাখা প্রয়োজন। অতিরিক্ত মিষ্টি খাবার বা পানীয় খেলে প্রদাহজনিত সমস্যা বেড়ে যেতে পারে। সেই কারণেও কোমরে ব্যথা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয়। আবার, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। দীর্ঘদিন যাঁরা ডায়াবিটিসের সঙ্গে ঘর করছেন, তাঁরা জানেন এই রক্তে বাড়তি শর্করা কী ভাবে স্নায়ুর ক্ষতি করে। কোমরের ব্যথা বেড়ে যাওয়ার আর একটি কারণ সেটিও।


You might also like!