Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

2 months ago

Home Vastu Tips: হঠাৎ কাচ ভাঙলে অমঙ্গল নয়! বাস্তুশাস্ত্র বলছে ভিন্ন ইঙ্গিত, জানুন বিস্তারিত

Mirror Breaking Positive Sign
Mirror Breaking Positive Sign

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই বুকশেলফ থেকে বই বের করতে গিয়ে কাচের পাল্লা ভেঙে পড়ল—এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটতে পারে। আর সেই মুহূর্তেই মনে দানা বাঁধে একটাই প্রশ্ন—এ কি কোনও অশুভ সংকেত? বহুদিন ধরেই আমাদের সমাজে কাচ বা আয়না ভাঙাকে ঘিরে রয়েছে নানা কুসংস্কার। অনেকেই মনে করেন, এটি ভবিষ্যতের খারাপ ঘটনার পূর্বাভাস। যেমন দুধ উথলে পড়া বা কালো বিড়াল রাস্তা কাটাকে অমঙ্গলের লক্ষণ হিসেবে ধরা হয়, তেমনই কাচ ভাঙাকেও অনেকেই নেতিবাচক দৃষ্টিতে দেখেন। কিন্তু বাস্তুশাস্ত্র এই ধারণাকে পুরোপুরি খণ্ডন করছে।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে কাচ ভেঙে যাওয়া সবসময় খারাপ কিছু নির্দেশ করে না। বরং এর উল্টো অর্থও থাকতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটি ইঙ্গিত দেয় যে বড় কোনও অশুভ শক্তি বা বিপদ আপনার জীবন থেকে দূরে সরে গেছে। অর্থাৎ, কাচ ভাঙা এক ধরনের ‘নেগেটিভ এনার্জি’ মুক্তির প্রতীক হিসেবেও ধরা হয়। 

* বাস্তু বিশেষজ্ঞদের মতে, কাচ বা আয়না আসলে বাড়ির অশুভ শক্তিকে নিজের মধ্যে শুষে নেয়। যখন হঠাৎ কোনও কাচ ভেঙে যায়, তখন বুঝতে হবে বাড়ির ওপর আসা কোনও বড় সঙ্কট ওই কাচটি নিজের ওপর টেনে নিয়েছে। অর্থাৎ, কাচ ভাঙার অর্থ হল অমঙ্গল বাড়ি থেকে বিদায় নিল। তাই অযথা আতঙ্কিত না হয়ে একে ইতিবাচক হিসেবে দেখাই শ্রেয়।

* জানালার কাচ বা আলমারির আয়নায় হঠাৎ ফাটল দেখা দিলে অনেকে ঘাবড়ে যান। বাস্তুশাস্ত্র বলছে, এটি আসলে আসন্ন কোনও সুসংবাদের লক্ষণ। এমনকী বাড়িতে অর্থ আগমনের পথ প্রশস্ত হওয়ার সংকেতও হতে পারে। যদি পরিবারের মধ্যে দীর্ঘদিনের কোনও বিবাদ বা মনোমালিন্য চলতে থাকে, তবে কাচ ভাঙা সেই বিবাদ মিটে যাওয়ার ইঙ্গিত দেয়। এমনকী বাড়িতে কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলে, তাঁর স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনাও তৈরি হয়।

* কাচ ভাঙা শুভ হলেও, ভাঙা কাচ বাড়িতে জমিয়ে রাখা একেবারেই অনুচিত। আয়না বা কাচ ভাঙলে চেঁচামেচি না করে দ্রুত তা পরিষ্কার করা জরুরি। ভাঙা টুকরোগুলো সাবধানে কুড়িয়ে বাড়ির বাইরে ফেলে দিন। মনে রাখবেন, ভাঙা কাচ ঘরে থাকা বাস্তু দোষ তৈরি করতে পারে।

* আয়নার আকারের ওপরও বাস্তু অনেকখানি নির্ভর করে। অনেকে শৌখিনতার খাতিরে গোল বা ডিম্বাকৃতি আয়না ব্যবহার করেন। কিন্তু বাস্তু মতে, গোল আয়না বাড়ির ইতিবাচক শক্তি শুষে নিতে পারে। তাই সবসময় চতুর্ভুজ বা চারকোনা আয়না ব্যবহার করা শুভ। এতে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। সুতরাং, এরপর হাত থেকে কাচ পড়ে গেলে ভয় পাবেন না, বরং জানবেন অশুভ ছায়া আপনার ঘর থেকে বিদায় নিল।

তাই হঠাৎ কাচ ভাঙার ঘটনায় ভয় না পেয়ে, বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কুসংস্কার নয়, যুক্তি ও বাস্তুশাস্ত্রের ব্যাখ্যাতেই মিলতে পারে মানসিক স্বস্তি। 

You might also like!