kolkata

2 years ago

Yoga Medical College: বেলুড়ে চালু হতে চলেছে পূর্ব ভারতের প্রথম যোগ মেডিক্যাল কলেজ

Yoga Medical College  in Belur (Collected)
Yoga Medical College in Belur (Collected)

 

বেলুড়, ১৯ সেপ্টেম্বর:  এবার রাজ্যে শুরু হয়ে গেল যোগ চিকিৎসার ডাক্তারি কোর্স। ১১ জন নিট উত্তীর্ণ পড়ুয়াকে নিয়ে শুরু হল বেলুড়ের যোগ মেডিক্যাল কলেজে ‘যোগশ্রী’র ছাত্র ভর্তি প্রক্রিয়া।

কাউন্সেলিংয়ের প্রথম দফায় এই সাড়া মেলায় খুশি নবান্ন। কারণ পূর্ব ভারতে এটাই প্রথম সরকারি যোগ মেডিক্যাল কলেজ। মঙ্গল ও বুধ দুদিন প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলবে। প্রথম পর্যায়ে মোট ৩৪ জন ছাত্র ভর্তির অনুমোদন দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি।

কলেজের অধ্যক্ষ তথা রাজ্যের আয়ুর্বেদ অধিকর্তা ডা দেবাশীষ ঘোষ জানিয়েছেন, প্রথম বছর হিসাবে এটা যথেষ্ট ভাল সাড়া। ১৮ নভেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। আশা করি ৫০ টি আসনই ভর্তি হয়ে যাবে। জানা গিয়েছে, পড়ুয়াদের সবাই এই রাজ্যের বাসিন্দা। যোগ কাউন্সিলের দাবি মেনে সরকার বেলুড় স্টেট জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে পাঁচতলা বিল্ডিং তৈরি হয় যোগ মেডিক্যাল কলেজের জন্যে।

You might also like!