Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

IMD Thunderstorm Alert: মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টি চলছেই, হলুদ ও কমলা সতর্কতা জারি

IMD Thunderstorm Alert
IMD Thunderstorm Alert

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় গভীর নিম্নচাপ অবস্থান বদল করলেও এর প্রভাব থেকে পুরোপুরি রেহাই মেলেনি। সোমবার সূর্য উঁকি দিয়েছে তবে তা দীর্ঘস্থায়ী হয় নি। সুতরাং আগামী ২-৩ ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৫ টি জেলায়। বাজ পড়ার সময়কালে নিরাপদ আশ্রয় যেতেই পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ও হলুদ সতর্কতা অনুযায়ী, উত্তরবঙ্গের পাঁচটি জেলা - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার তৎসহ মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড় জল ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করেছে ৮টি জেলায় - বাঁকুড়া পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

You might also like!