kolkata

2 years ago

Weather forecast: দক্ষিণবঙ্গে শীতের আমেজ; কাঁপছে পশ্চিমের জেলাগুলি, মহানগরীতেও তাপমাত্রা নিম্নমুখী

Weather Update (File Picture)
Weather Update (File Picture)

 

কলকাতা, ১৩ ডিসেম্বর: শীতপ্রেমীরা এখন বেশ খুশি, যেহেতু তাপমাত্রার পারদ ক্রমেই নামছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। জমজমাট ঠান্ডা অনুভূত হচ্ছে গ্রাম বাংলাতেও। বুধবার ফের নামল মহানগরীর তাপমাত্রা, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি নীচে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীত থাকবে সপ্তাহ জুড়ে। আগামী পাঁচ থেকে সাত দিন থাকবে বজায় শীতের আমেজ। আকাশ থাকবে একেবারে পরিষ্কার।

আবহবিদরা জানিয়েছে, কলকাতায় ১৪ ডিগ্রির নীচেও নামতে পারে তাপমাত্রার পারদ। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া-এমন পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। আবার দার্জিলিংয়ে তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পঙের মতো জেলায় বরফপাতের সম্ভবনা রয়েছে। পাহাড়ি বরফপাতের এই অভূতপূর্ব সৌন্দর্য দেখতে ভ্রমণপিপাসুদের অনেকেই এখন পাহাড়মুখী।

You might also like!